1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান: দাউদকান্দিতে মতবিনিময় সভায় ড. খন্দকার মোশাররফ তেহরানে আবারও ইসরায়েলের হামলা, ব্যালিস্টিক মিসাইল অবকাঠামো লক্ষ্যবস্তু দাবি খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে রিকশাচালক গুলিবিদ্ধ, হাসপাতালে চিকিৎসাধীন কুয়েতে ভিজিট ভিসা এক মাস ও প্রবাসীদের অনুপস্থিতির অনুমতি তিন মাস বাড়ল ইরানের হামলায় চাপে যুক্তরাষ্ট্র, প্রতিরক্ষা মিসাইলের মজুত কমে আসছে: ওয়াশিংটন পোস্ট সংগ্রাম ও মানবিকতায় দাউদকান্দিতে আস্থার নাম রোমান খন্দকার লেবাননে ইরানি দূতাবাসে হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে পাল্টা আঘাতের হুঁশিয়ারি তেহরানের 👉 আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত 👉 জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিসেম্বরের মধ্যেই ১০ কোটি টিকা আসবে : স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ২৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের মডার্নার ১২ লাখ টিকা এবং বাংলাদেশ বিমানে বেইজিং থেকে বাণিজ্যিকভাবে কেনা ১০ লাখ টিকাসহ মোট ২২ লাখ টিকা দেশে এসে পৌঁছেছে শুক্রবার (২ জুলাই) রাতে। আজ শনিবার আসবে আরো ২৩ লাখ টিকা।

শুক্রবার রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সে কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের মডার্নার ১২ লাখ ডোজ টিকা গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এসময় তিনি সাংবাদিকদের বলেন,‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আজকে আমরা ১৩ লাখ টিকা গ্রহণ করলাম। আরো ১২ লাখ ডোজ টিকা সকালে এসে পৌঁছাবে। আশা করছি, বিভিন্ন উৎস থেকে ডিসেম্বরের মধ্যে ১০ কোটি করোনার টিকা দেশে আসবে।’

টিকার সঙ্কটে দেশে গণ টিকাদান কর্মসূচিতে ছন্দপতনের কথা তুলে ধরে জাহিদ মালেক বলেন, আমরা জোরেশোরে শুরুর পরও কাঙ্ক্ষিত টিকা না পাওয়ায় তা ধরে রাখতে পারিনি। আশা করছি টিকার আর কোনো অভাব হবে না। আমরা বিভিন্ন রাষ্ট্রের কাছ থেকে পাচ্ছি, আগামীতে আরো পাব। ডিসেম্বরের মধ্যে ১০ কোটি টিকা আসবে, যা ৫ কোটি মানুষকে দেওয়া যাবে।

বিমানবন্দরে টিকা গ্রহণের সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com