1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের জব্দ ২৪ বিলিয়ন ডলারের সম্পদ মিত্র দেশগুলোকে ক্ষতিপূরণ হিসেবে দিতে পারে যুক্তরাষ্ট্র, বাড়ছে নতুন উত্তেজনা সুরেন্দ্রনাথ কলেজে সিন্ডিকেট ভাঙতে, দেবু শিবুকে গ্রেপ্তারের দাবীতে প্রতিবাদী মিছিল। বাজেট অধিবেশনের প্রাক্কালে সরকারদলীয় এমপিদের ঐক্য ও কর্মপরিকল্পনার বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার বিশ্বকাপ উপলক্ষে হোয়াটসঅ্যাপে নতুন চমক, ফুটবলপ্রেমীদের জন্য একগুচ্ছ ফিচার চালু নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য বাজেটে বরাদ্দ চায় বাংলাদেশ কংগ্রেস মৎস্যজীবীদের হামলা-বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক বোনারপাড়া রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ জনপদ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও চোলাই মদ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চান হাকান ফিদান: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে ২০২৬-২৭ শেসন থেকেই : ঠাবি উপাচার্য

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৯২ বার দেখা হয়েছে

​ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইসরাফিল শাহীন আজ বলেছেন, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম শুরু হবে ২০২৬-২৭ শেসন থেকেই। এতো দ্রুত এ অঞ্চলের স্বপ্ন পূরণ করতে উদ্যোগী হবার জন্য তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া ও এলজিআরডি মন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবদানের জন্য তাঁদের প্রতি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের পক্ষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

​তিনি বলেন, “আমরা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে একটি মানসম্মত ও ব্যতিক্রমী বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চাই। শিক্ষার পাশাপাশি, আমরা উন্মুক্ত ক্যাম্পাসে স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য, ঐতিহ্যবাহী বিষয়সমূহ, সমস্যা এবং সম্ভাবনাকে কেন্দ্র করে প্রতিনিয়ত বিভিন্ন কর্মকাণ্ডের আয়োজন করতে চাই, যাতে এটি সারা দেশের মানুষকে আকর্ষণ করতে পারে।”

​আজ বিকেলে পীরগঞ্জ সরকারি কলেজে আয়োজিত এক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় উপাচার্য এসব কথা বলেন।

​অনুষ্ঠানে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বদরুল হুদা, প্রাক্তন অধ্যক্ষ কৃষ্ণ মোহন রায়, পীরগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক একরামুল হক, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. ইসরাফিল শাহীন এবং সংসদ সদস্য জাহিদুর রহমানকে সম্মাননা প্রদান করা হয়।

​এর আগে পীরগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইসরাফিল শাহীনকে সম্বর্ধনা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com