1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় নানা আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালন অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগ তফসিল ঘোষণা আগামীকাল সন্ধ্যা ৬টায় আইন ও অধিকার ফাউন্ডেশন, ফেনী জেলা শাখার কম্বল বিতরণ ১০ ডিসেম্বর “বিশ্ব মানবাধিকার দিবস” উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েন অ্যাডভোকেট মোঃ এনামুল হক বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিজাম হাজারীর নির্দেশে সরকার বিরোধী ষড়যন্ত্রে সক্রিয় লন্ডন আ’লীগ নেতা আগামী নির্বাচনকে স্মরণীয় করতে সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নরসিংদীর রায়পুরায় সন্ত্রাস দমনে কম্বিং অপারেশন আসছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জেগে ওঠো জাতি—ন্যায় তোমার হাতে আগুন হয়ে অপেক্ষা করছে বিচারবহির্ভূত হত্যা–গুমের সবচেয়ে বড় শিকার বিএনপি: তারেক রহমান

টি-টোয়েন্টি বিশ্বকাপে যে গ্রুপে খেলবে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৩০৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ বিভাগ জানিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বি-গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান।

এ-গ্রুপে শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নমিবিয়া।

সুপার-১২’এ একই গ্রুপে জায়গা পেয়েছে ভারত ও পাকিস্তান। সুতরাং গ্রুপ লিগেই সম্মুখসমরে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী দেশ। খবর ইএসপিএনক্রিকইনফোর।

গ্রুপ পর্বের ম্যাচে ভারত মুখোমুখী হবে এক প্রতিবেশী দেশ আফগানিস্তানের বিরুদ্ধেও। ভারতের সঙ্গে রশিদ খানরাও রয়েছেন একই গ্রুপে।

২০২১ সালের ২০ মার্চের আইসিসি ব়্যাঙ্কিং অনুয়ায়ী এই গ্রুপ ভাগ করা হয়েছে। প্রথম রাউন্ডের ৮টি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে।

প্রথম রাউন্ডের দুটি গ্রুপ থেকে দু’টি করে দল সুপার টুয়েলভে জায়গা করে নেবে। সুপার-১২’এর দলগুলিকে আবার দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ-১’এ রয়েছে গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। তাদের সঙ্গে গ্রুপে লড়াই চালাবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এছাড়া প্রথম রাউন্ডের দু’টি দল যোগ দেবে তাদের সঙ্গে।

গ্রুপ-২’এ রয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ড। বাকি দু’টি দল যোগ্যতা অর্জন করবে প্রথম রাউন্ড থেকে। বাংলাদেশ যদি প্রথম রাউন্ডে গ্রুপ-বি’র চ্যাম্পিয়ন হতে পারে, তবে তারা ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে সুপার ১২-এ। সেক্ষেত্রে কার্যত মিনি এশিয়া কাপ দেখা যেতে পারে টি-২০ বিশ্বকাপের আসরেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com