1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান

টিকার দ্বিতীয় ডোজ নিলেন খালেদা জিয়া

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২৬১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনাভাইরাস থেকে সুরক্ষায় টিকার দ্বিতীয় ডোজ নিতে মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার বিকালে গুলশানের বাসা ফিরোজা থেকে ছোট ভাই শামীম এস্কান্দারের গাড়িতে করে তিনি হাসপাতালে যান। এই টিকাকেন্দ্র থেকেই গত ১৯ জুলাই মডার্নার তৈরি কোভিড-১৯ টিকার প্রথম ডোজ টিকা নেন সাবেক এই প্রধানমন্ত্রী।

৭৫ বছর বয়সী খালেদা জিয়া সেদিন গাড়ি থেকে নামেননি। অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে তাকে গাড়িতে এসে টিকা দিয়ে যান স্বাস্থ্যকর্মীরা।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন জানান, আজকে ম্যাডামের মর্ডানার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার নির্ধারিত দিন। সেজন্য উনাকে মহাখালী নিয়ে যাওয়া হয়েছে।

খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এজেডএম জাহিদ হোসেনসহ অন্য চিকিৎসকরা দুপুরে গুলশানের বাসা ফিরোজায় আসেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com