1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৭ মে ঈদুল আজহা নিথর দেহে দেশে ফিরলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার, বিমানবন্দরে বাবার আহাজারি আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ হযরত মাওলানা শাহ আলাউদ্দিন ফারুকীর হাতে কলেমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন প্রসেনজিৎ। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, অংশ নিলেন প্রধানমন্ত্রী ও তারেক রহমান *বিক্রি নেই, বাড়ছে ঋণের বোঝা; সংকটে আবাসন উদ্যোক্তারা* এফবিসিসিআইতে প্রশাসক বিতর্ক: ব্যবসায়ীদের ক্ষোভ চরমে, দ্রুত নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের গোয়ালমারীতে বিএনপির ফ্যামিলি কার্ড বিতরণ: অসহায় মানুষের পাশে থাকার বার্তা ড. খন্দকার মোশাররফের ডুবে যাওয়ার আগে কৃষকের ধান কেটে দিল বসুন্ধরা শুভসংঘ

টাকা ফেরত পাচ্ছেন কিউকমের গ্রাহকরা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ২৯৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ডটকমের ছয় হাজার ৭২১ জন গ্রাহকের ক্রয়াদেশের বিপরীতে ৫৯ কোটি টাকা ফেরতের বিষয়ে একমত পোষণ করে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন দিয়েছে কিউকম ও তাদের পেমেন্ট গেটওয়ে ফস্টার। আগামী সপ্তাহে বাণিজ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ২০ জনকে অর্থফেরত দেওয়ার মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে।

জানা গেছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডির ক্লিয়ারেন্স অনুযায়ী কিউকমের গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হবে। প্রথমে ২০ জনকে টাকা ফেরতের আনুষ্ঠানিকতার পরই বাকি ছয় হাজার ৭০১ জনের টাকা ফেরতের কার্যক্রম শুরু হবে। বাকিদের টাকা তালিকা অনুযায়ী পরিশোধ করা হবে।

বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের প্রধান এ এইচ এম সফিকুজ্জামান।

তিনি বলেন, ‘সিআইডি অক্টোবরে কিউকমসহ কয়েকটি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের বিষয়ে একটি চিঠি দিয়েছিল। গতকাল (মঙ্গলবার) রাতেও সিআইডির ডিজির সঙ্গে কথা বলেছি। আমরাও মঙ্গলবার অফিসিয়ালি একটি চিঠি দিয়েছি। তারা ক্লিয়ারেন্সটি আজ না হলেও কালকের মধ্যে দিয়ে দেবেন। এটা যেহেতু একটি রাষ্ট্রীয় ইস্যু, তাই বাণিজ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ২০ জন গ্রাহককে ডেকে টাকাটা আনুষ্ঠানিকভাবে রিলিজ করার পরিকল্পনা রয়েছে।’

কবে নাগাদ এই আনুষ্ঠানিকতা হতে পারে জানতে চাইলে অতিরিক্ত সচিব বলেন, ‘সিআইডির ক্লিয়ারেন্স পেলে পেমেন্ট গেটওয়ে ফস্টার সেই লোকদের ঠিক করবে। এরপর মন্ত্রীদের সময় নিয়ে রোববার বা তারপরে হতে পারে। আমরা টাকা ফেরতের জন্য প্রস্তুত আছি। রিলিজ অনুষ্ঠানে মন্ত্রীরা সেই ২০ জন ক্রেতার টাকার রি-পেমেন্ট করে দেবে।’

গত ১০ জানুয়ারি গেটওয়ে ফস্টারের কাছে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ডটকমের আটকে থাকা ৩৯৭ কোটি টাকার মধ্যে ছয় হাজার ৭২১ গ্রাহকের ক্রয়াদেশের বিপরীতে ৫৯ কোটি টাকা ফেরতের বিষয়ে একমত পোষণ করে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন দেয় কিউকম ও তাদের পেমেন্ট গেটওয়ে ফস্টার।

ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। বাজারমূল্যের চেয়ে কমে পণ্য দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়েও পণ্য সরবরাহ না করার অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com