1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনে তারেককে অভিনন্দন সৌজন্য সাক্ষাতে ঐক্যের বার্তা: নতুন অধ্যায়ে ইতিবাচক রাজনীতির ইঙ্গিত ডেলিভারিংলাভস’ ইভেন্টের মাধ্যমে চেরির ভালোবাসা দিবস উদযাপন দাউদকান্দিতে বাস–অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৭ 🤝 তারেক–শফিক বৈঠক, রাতেই নাহিদের বাসায় ধমক দিয়ে রাজনীতি চলবে না। ধমকের রাজনীতি ৫ আগস্টেই শেষ হয়ে গেছে। ড. খন্দকার মারুফ হোসেন দায়িত্ব পালনকালে বেপরোয়া বাসের আঘাতে নিহত হলেন ফায়ারফাইটার আহসান হাবীব দাউদকান্দি–মেঘনায় অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা : ড. খন্দকার মারুফ হোসেন ঐক্যের বার্তা দিতে জামায়াত ও এনসিপি নেতাদের বাসায় যাচ্ছেন তারেক ত্রয়োদশ সংসদে বিএনপির ঐতিহাসিক জয়: ১৭ ফেব্রুয়ারি দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ, ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

জাপার সংসদ সদস্য মাসুদা রশিদ চৌধুরী আর নেই

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জাতীয় পার্টি মনোনীত সদস্য মাসুদা এম রশিদ চৌধুরী (৭০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ভোর সাড়ে ৩টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, মাসুদা চৌধুরী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দেশে-বিদেশে চিকিৎসা নিচ্ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন। মাসুদা এম রশিদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেন, অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী একজন ভালো মানুষ ছিলেন। তিনি অন্তত সৎ আদর্শবান বিনয়ী সদালাপী নেত্রী ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ জাতীয় পার্টির বিভিন্ন পদে বলিষ্ঠ নেতৃত্বের অবদান রেখেছেন। তার মৃত্যুতে জাতীয় পার্টির অপূরণীয় ক্ষতি হলো যা সহসা পূরণ হওয়ার নয়। তিনি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার অবদানের কথা জাতীয় পার্টি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।

জাপার দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান জানান, আজ বাদ আসর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মাসুদা রশিদের জানাজা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com