1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ফেনীর তিন আসনে জমে উঠেছে ভোটের লড়াই, নারী-তরুণ ভোটে সমীকরণ বদলের আভাস। ৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু ২ জুন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ১০৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আগামী ২ জুন বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। এদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মঙ্গলবার (১১ মে) এই অধিবেশন আহ্বান করেছেন।

আগামী অর্থবছরের বাজেট পেশ হবে অধিবেশন শুরুর পরদিন ৩ জুন বৃহস্পতিবার। এবারের প্রস্তাবিত বাজেটের আকার প্রায় ৬ লাখ কোটি টাকা হতে পারে বলে জানা গেছে।

করোনাভাইরাস মহামারির মধ্যে গত বছরের বাজেট অধিবেশনের মতো এবারও অধিবেশনটি সংক্ষিপ্ত ও স্বাস্থ্যবিধি মেনে হবে।

এ বিষয়ে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া জানান, আগামী ২ জুন অধিবেশন শুরু হচ্ছে। ওইদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। বাজেট পেশ হবে পরদিন ৩ জুন বৃহস্পতিবার।

জানা গেছে, ২০২১-২২ অর্থবছরের বাজেট অধিবেশনটি চলমান একাদশ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন। বর্তমান অর্থমন্ত্রীর তৃতীয় বাজেট পেশ। বর্তমান আওয়ামী লীগ সরকারের টানা ১৩তম বাজেট। এই বাজেট সংক্রান্ত সব এমপি ও কর্মকর্তাদের করোনা টেস্ট করা হবে। এ অধিবেশনে তুলনামূলক তরুণ এমপিদের সংসদে উপস্থিত থাকার জন্য উৎসাহ দেয়া হবে।

অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রীর সংস্পর্শে যেতে লাগবে করোনার নেগেটিভ রিপোর্ট। সর্বনিম্ন সংখ্যক ব্যক্তিদের নিয়ে অধিবেশনের কার্যক্রম পরিচালনা করা হবে। সংসদ চলাকালীন দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ থাকবে। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হবে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২০-২১ অর্থবছরের বাজেটের মতো আসন্ন অর্থবছরের বাজেটেও স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দেয়া হবে। ২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের বরাদ্দ বাড়ানো হচ্ছে।

চলতি অর্থবছরের বাজেটে ২৯ হাজার ২৭৪ কোটি টাকা বরাদ্দ রয়েছে, যা গত অর্থবছরের তুলনায় তিন হাজার কোটি টাকার মতো বেশি। তবে ভ্যাকসিনসহ সার্বিক অবস্থা বিবেচনায় আগামী বাজেটে বরাদ্দ বাড়ছে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। এই হিসাবে বরাদ্দের পরিমাণ দাঁড়াবে প্রায় ৩৫ হাজার কোটি টাকা।

এর মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের জন্য বরাদ্দ থাকবে প্রায় ২৬ হাজার কোটি টাকা, যা চলতি বাজেটে রয়েছে ২২ হাজার ৯৫৩ কোটি টাকা। স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগকে দেয়া হবে প্রায় ৯ হাজার কোটি টাকা, যা চলতি বাজেটে রয়েছে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com