1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। *বসুন্ধরা স্পোর্টস সিটিতে প্যাডেল স্ল্যাম ২.০ টুর্নামেন্টের উদ্বোধন* দেশে প্রথমবারের মতো আলু উৎসব: কৃষকদের ক্ষতি রক্ষায় ডিসেম্বর পর্যন্ত আলু সংরক্ষণের অনুরোধ কৃষি উপদেষ্টার ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক মুন্সিগঞ্জ হতে ১৪৫ ভরি স্বর্ণ লুটের ঘটনায় চার ডাকাত আটক দুমকি উপজেলায়, লেবুখালী মানবকল্যান যুব সংসদের শীতবস্ত্র বিতরণ। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পানছড়িতে কৃষক দলের দোয়া মাহফিল উখিয়া কলেজের ছাত্র /ছাত্রীদের পড়াশোনার মান কেমন চলমান তা জানতে কলেজ পরিদর্শন করেন আইরিন মাহামুদ তফসিল ঘোষণা: ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত

জাতিসংঘের কার্যালয়ে হামলা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের রাজধানীতে জাতিসংঘের কার্যালয়ে ‘সরকারবিরোধী পক্ষ’ হামলা করেছে।

জাতিসংঘের সহায়তা মিশন ইউএনএএমএ জানিয়েছে, শুক্রবার এই হামলায় অন্তত একজন নিরাপত্তারক্ষী প্রাণ হারিয়েছেন।

কর্মকর্তারা বলেছেন, তালেবান যোদ্ধারা হেরাত শহরে প্রবেশের পর ইউএনএএমএ’র প্রাদেশিক সদরদপ্তরের কাছে আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ চলার কয়েক ঘণ্টা পর রকেট-চালিত গ্রেনেড ও গোলাগুলির মাধ্যমে এই হামলা হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে এই হামলার পরপরই এক বিবৃতিতে জাতিসংঘ বলেছে, তারা জরুরিভিত্তিতে হামলার বিষয়ে একটি পূর্ণাঙ্গ অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করতে শুরু করে এবং সংশ্লিষ্ট পক্ষের সাথে যোগাযোগ করেছে।

জাতিসংঘের ওই প্রধান কার্যালয়ে কে বা কারা হামলা করেছে তা তাত্ক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও আফগান নিরাপত্তা কর্মকর্তারা জানান, শহরের সমস্ত কূটনৈতিক ভবন ও কার্যালয়কে উচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছিল।

ইউএনএএমএ বলছে, স্পষ্টতই এটা জাতিসংঘের ওপর হামলা। আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি দেবোরাহ লায়ন্স বলছেন, ‘জাতিসংঘের বিরুদ্ধে এমন হামলার ঘটনা শোচনীয় এবং আমরা কঠোর ভাষায় এই হামলার নিন্দা জানাচ্ছি।’

তবে ওই হামলায় জাতিসংঘের কোনো কর্মী আহত হয়নি বলে জানিয়েছে ইউএনএএমএ।

বিগত ২৪ ঘণ্টায় তালেবান যে দুটি প্রাদেশিক রাজধানী শহরে প্রবেশ করেছে তার একটি হেরাত। এর আগে তারা দক্ষিণাঞ্চলীয় হেলমান্দের রাজধানীতে প্রবেশ করেছিল এবং সেখানে সংঘর্ষ চলছে। শহরটির সাধারণ মানুষজন বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com