1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি–মেঘনায় বিএনপির নির্বাচনী প্রচারণায় গতি, জুয়ানপুরে প্রথম পথসভা নির্বাচন সামনে রেখে বিএনপির পাঁচ দফা প্রচারণা কর্মসূচি ঘোষণা শহীদ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন রাবেয়া ইসলাম শম্পার ডুমুরিয়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা, ধামালিয়ায় অফিস উদ্বোধন ও গণসংযোগ ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস: শিষ্টাচারের সীমা ছাড়ানো বক্তব্যে জবাব নয়, সুষ্ঠু নির্বাচনে জয়ের প্রত্যয় ঢাকা-১১ থেকে আজাদীর যাত্রা: বিপুল ভোটে ১০ দলীয় জোটের সরকার গঠনের প্রত্যয় নাহিদ ইসলামের মুন্সিগঞ্জ–২ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী ডা. আশিক মাহমুদ মিতুল নির্বাচনী মাঠে জামায়াত: ঢাকা-১৫ দিয়ে প্রচার শুরু, উত্তরবঙ্গজুড়ে সফরসূচি ঘোষণা বাংলাদেশ সবার আগে—সিলেটের প্রথম নির্বাচনি জনসভা থেকে তারেক রহমানের দৃপ্ত অঙ্গীকার মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের

‘ছায়া জাতীয় দল’ গঠনের ঘোষণা বিসিবির

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৩৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাইরে ‘বাংলাদেশ টাইগার্স’ নামে একটি নতুন ‘শ্যাডো টিম’ বা ‘ছায়া জাতীয় দল’ তৈরির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। মঙ্গলবার সভা শেষে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমের সামনে এই ঘোষণা দেন।

বোর্ড সভাপতি বলেছেন, ‘শ্যাডো জাতীয় দল। জাতীয় দলে ডাক না পাওয়ারা এই দলের হয়ে খেলবে। জাতীয় দলের অনুশীলনের যে কোনও সুবিধা তারা পাবে। তাদের দলের বাইরে থাকার সময় কিভাবে নিজেদের তৈরি রাখবে এই চিন্তা থেকে এই শ্যাডো জাতীয় দল তৈরি হয়েছে। এখানে হেড কোচের অধীনেই দেশীয় কোচরা সারাবছর এই ক্রিকেটারদের নিয়ে কাজ করবে। এখানে কোনও একটা পজিশনে যদি ক্রিকেটার বাছাই করতে হয় এই দল থেকে সরাসরি নিয়ে নেবে। এক পজিশনের জন্য কয়েকজন ক্রিকেটার থাকবেন। যেন দ্রুত সিদ্ধান্ত নেওয়া সঠিক হয়।’

শ্যাডো দলের সুবিধা উল্লেখ্য করতে গিয়ে বোর্ড সভাপতি বলেন, ‘ইমরুল কখনও জাতীয় দলের বাইরে থাকে, সৌম্য কখনও বাইরে চলে যায়। এমন যারা আছে তাদের তৈরি রাখতেই ছায়া জাতীয় দল করা হয়েছে।’

এছাড়া বোর্ড সভাতে মুশফিক-তামিমদের দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বর্ধিত করা হয়েছে তাদের মেয়াদ।

২০১৬ সালের অক্টোবরে দায়িত্ব পাওয়া এই নির্বাচক কমিটির মেয়াদ গত ৫ বছরে কয়েক দফা বেড়েছে। সর্বশেষ বার বাড়ানো মেয়াদ শেষ হয়েছে গত মাসেই। মঙ্গলবার নতুন করে আবার দুই নির্বাচকের সঙ্গে চুক্তি বাড়ালো বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com