1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপরাজেয়তার উত্তরাধিকার: বেগম খালেদা জিয়ার রাজনৈতিক মহিমা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার রিয়াজুল হক সাগর, রংপুর। খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দাউদকান্দিতে দোয়া ও মিলাদ মাহফিল রাজনীতির ঊর্ধ্বে নাগরিক শোক: খালেদা জিয়ার স্মরণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ব্যতিক্রমী শোকসভা সত্য, আদর্শ ও মেধার শতবর্ষী অভিযাত্রা ইনকিলাব মঞ্চের মুখপাত্রের ভাই ওমর বিন হাদির কূটনৈতিক নিয়োগ উত্তরার সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড: এক পরিবারের তিনজনসহ নিহত ৫ মার্কিন শীর্ষ বাণিজ্য কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক, বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় বিএনপির সমর্থন স্পষ্ট জুরাইনে সশস্ত্র হামলায় পাপ্পু শেখ হত্যা: প্রধান আসামি বাপ্পারাজ গ্রেফতার এলপিজি সংকটে নিয়ন্ত্রক সংস্কারের তাগিদ

চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ উপনির্বাচনে আ.লীগ প্রার্থীর জয়

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা জয়লাভ করেছেন। চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান বিজয়ী হয়েছেন। আর চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ।

বুধবার রাতে ভোট গণনা শেষে তারা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মুহা. জিয়াউর রহমান পেয়েছেন ৯৪ হাজার ৯২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ২৫ হাজার ৩৯৯ ভোট।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মো. আব্দুল ওদুদ পেয়েছেন ৫৯ হাজার ৬৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বহিষ্কৃত জেলা যুবলীগের সাবেক সভাপতি মো. সামিউল হক লিটন পেয়েছেন ৫৫ হাজার ৯৮০ ভোট এবং বিএনএফ প্রার্থী কামরুজ্জামান পেয়েছেন ৪ হাজার ৪০ ভোট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com