1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের জব্দ ২৪ বিলিয়ন ডলারের সম্পদ মিত্র দেশগুলোকে ক্ষতিপূরণ হিসেবে দিতে পারে যুক্তরাষ্ট্র, বাড়ছে নতুন উত্তেজনা সুরেন্দ্রনাথ কলেজে সিন্ডিকেট ভাঙতে, দেবু শিবুকে গ্রেপ্তারের দাবীতে প্রতিবাদী মিছিল। বাজেট অধিবেশনের প্রাক্কালে সরকারদলীয় এমপিদের ঐক্য ও কর্মপরিকল্পনার বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার বিশ্বকাপ উপলক্ষে হোয়াটসঅ্যাপে নতুন চমক, ফুটবলপ্রেমীদের জন্য একগুচ্ছ ফিচার চালু নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য বাজেটে বরাদ্দ চায় বাংলাদেশ কংগ্রেস মৎস্যজীবীদের হামলা-বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক বোনারপাড়া রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ জনপদ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও চোলাই মদ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চান হাকান ফিদান: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক

চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৫০ বার দেখা হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রসারে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে “মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা”। জেলার ঐতিহ্যবাহী হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বুধবার (৩ জুন) বিকেল ৪টায় সারওয়ার জাহান লিটনের একক উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করে । আয়োজকরা জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সচেতনতা সৃষ্টির পাশাপাশি সুস্থ বিনোদনের পরিবেশ তৈরির উদ্দেশ্যে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা সঙ্গীত, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন আদিনা ফজলুল হক সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর ড. মাজহারুল ইসলাম তরু, সদর মডেল থানার ইনচার্জ একরামুল হোসাইন, চাঁপাই চিত্র পত্রিকার প্রকাশক ও সম্পাদক কামাল উদ্দিন, সিটি প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃ মেহেদি হাসান, সিনিয়র সাংবাদিক ফয়সাল আজম অপু প্রমুখ। প্রধান অতিথি গৌতম কুমার বিশ্বাস বলেন, মাদকবিরোধী কর্মকাণ্ডে সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করবেন বলে জানা গেছে। এদিকে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী সারওয়ার জাহান লিটন। সম্প্রতি ৯৬ ব্যাচের ৩০ বছরপূর্তি অনুষ্ঠানে গান পরিবেশন করতে এসে তিনি উপস্থিত সবাইকে এই মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণের আমন্ত্রণ জানান।
সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ সরওয়ার জাহান লিটনের গান উপভোগ করতে এবং প্রিয় হরিমোহন স্কুল মাঠে একটি প্রাণবন্ত সন্ধ্যা কাটাতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংস্কৃতিপ্রেমীদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
মাদকমুক্ত, সচেতন ও সংস্কৃতিমনস্ক সমাজ গঠনের প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। “আমি আসছি, আপনি আসবেন তো?”—এই আহ্বান এখন সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com