1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের জব্দ ২৪ বিলিয়ন ডলারের সম্পদ মিত্র দেশগুলোকে ক্ষতিপূরণ হিসেবে দিতে পারে যুক্তরাষ্ট্র, বাড়ছে নতুন উত্তেজনা সুরেন্দ্রনাথ কলেজে সিন্ডিকেট ভাঙতে, দেবু শিবুকে গ্রেপ্তারের দাবীতে প্রতিবাদী মিছিল। বাজেট অধিবেশনের প্রাক্কালে সরকারদলীয় এমপিদের ঐক্য ও কর্মপরিকল্পনার বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার বিশ্বকাপ উপলক্ষে হোয়াটসঅ্যাপে নতুন চমক, ফুটবলপ্রেমীদের জন্য একগুচ্ছ ফিচার চালু নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য বাজেটে বরাদ্দ চায় বাংলাদেশ কংগ্রেস মৎস্যজীবীদের হামলা-বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক বোনারপাড়া রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ জনপদ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও চোলাই মদ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চান হাকান ফিদান: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক

চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৭১ বার দেখা হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগাঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাড. সৈয়দ শাহীন শওকত।

সভার প্রধান আলোচক ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম চাইনিজ রফিক। বিশেষ আলোচকের বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. রফিকুল ইসলাম টিপু, যুগ্ম আহ্বায়ক হায়াত উদ দৌলা। জেলা বিএনপির সদস্য সারোয়ার জাহানের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া।

এসময় আরও বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন, জেলা বিএনপির সদস্য ইয়াজদানি জয়ার্জ, বিএনপি নেতা এম মাজিদুল হক, তারিক আহমেদ, অ্যাড. নুরুল ইসলাম সেন্টু, ওবায়েদ পাঠানসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সভায় বক্তারা সাবেক রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের জীবনী নিয়ে আলোচনা করেন। পরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com