1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৮ মে ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৭ মে ঈদুল আজহা নিথর দেহে দেশে ফিরলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার, বিমানবন্দরে বাবার আহাজারি আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ হযরত মাওলানা শাহ আলাউদ্দিন ফারুকীর হাতে কলেমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন প্রসেনজিৎ। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, অংশ নিলেন প্রধানমন্ত্রী ও তারেক রহমান *বিক্রি নেই, বাড়ছে ঋণের বোঝা; সংকটে আবাসন উদ্যোক্তারা* এফবিসিসিআইতে প্রশাসক বিতর্ক: ব্যবসায়ীদের ক্ষোভ চরমে, দ্রুত নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের গোয়ালমারীতে বিএনপির ফ্যামিলি কার্ড বিতরণ: অসহায় মানুষের পাশে থাকার বার্তা ড. খন্দকার মোশাররফের ডুবে যাওয়ার আগে কৃষকের ধান কেটে দিল বসুন্ধরা শুভসংঘ

গুলিস্তানে নাঈমের নামে ফুটওভার ব্রিজ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ২৯২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী গাড়িচাপায় নিহত নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের নামে গুলিস্তানে ফুটওভার ব্রিজ তৈরি করা হবে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) নগর ভবনে শিক্ষার্থীদের এ কথা জানান ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস। এসময় তিনি অভিযুক্ত গাড়িচালকের ফাঁসি দাবি করেন।

মেয়র বলেন, গুলিস্তানে যেখানে নাঈম গাড়ি চাপায় নিহত হয়েছে, সেখানে শহীদ নাঈম নামে একটি ফুটওভার ব্রিজ তৈরি করা হবে।

গাড়িচালকের বিচারের দাবিতে নগর ভবনের সামনে নটরডেম কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিলে তাদের উদ্দেশে মেয়র তাপস বলেন, নাঈম আমার সন্তানতুল্য। আমি আমার সন্তানের খুনির ফাঁসি চাই। আমি আশ্বস্ত করছি, সরকারের উচ্চ পর্যায়ে চিঠির মাধ্যমে তোমাদের এ দাবি তুলে ধরব।

তাপস বলেন, তোমরা যে দাবি করেছ তার সঙ্গে আমি একমত পোষণ করি। আমি চাই যেন সেই খুনির ফাঁসি হয়। আমি আরও দাবি করব ঢাকা শহরের রাস্তায় আর যেন কোনো নাঈমের প্রাণহানি না ঘটে।

তিনি আরও বলেন, ঢাকা সিটি করপোরেশনে আরও অনেক জঞ্জাল রয়েছে। আরও অনেক ঝামেলা রয়েছে। আপনারা আজকে যে শক্তি প্রদর্শন সেটার সাক্ষী রেখে আমি বলতে চাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সকল জঞ্জাল ইনশাআল্লাহ মুক্ত করব।

যেখানে নাঈম গাড়িচাপায় নিহত হয়েছে সেখানে তার নামে একটি ফুটওভার ব্রিজ করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বলেও ঘোষণা দেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নুর তাপস। তিনি বলেন, গুলিস্তানে শহীদ নাঈম নামে একটি ফুটওভার ব্রিজ তৈরি করা হবে।

সাম্প্রতিক সময়ে তেলের দাম বাড়ানোর জেরে বাস ভাড়া বেশি বৃদ্ধি নিয়ে কয়েকদিন ধরে যাত্রীদের সঙ্গে ঝামেলা চলছিল পরিবহন সংশ্লিষ্টদের। সেই সঙ্গে শিক্ষার্থীদের হাফ ভাড়া দেয়া নিয়ে নানা অপ্রীতিকর ঘটনাও ঘটে।

এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গুলিস্তানের হল মার্কেটের সামনে সড়ক পারাপারের সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লাবাহী একটি ট্রাক নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসানকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় নাঈম হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বুধবারও প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিচারের দাবিতে বিক্ষোভ করে নটরডেম কলেজের শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com