1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ফেনীর তিন আসনে জমে উঠেছে ভোটের লড়াই, নারী-তরুণ ভোটে সমীকরণ বদলের আভাস। ৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

গুম কি এবং কত প্রকার এই সরকারের আমলে জেনেছি : রিজভী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ২৩৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গুম শব্দটি আমরা তো আগে শুনিনি। এই আওয়ামী লীগ সরকারের আমলে গুম কী ও কত প্রকার তা জানতে পেরেছি। সুতরাং আগে এই গুম শব্দটির সঙ্গে পরিচিত ছিলাম না।

আজ বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, কাল একটা প্রোগ্রামে প্রধানমন্ত্রীর বক্তব্য দিয়েছেন ২১ আগস্ট গ্রেনেড হামলা তৎকালীন বিএনপি সরকার নাকি লাশ গুম করেছিল। এই যে তিনি অদ্ভুত অদ্ভুত কথা বলেন। প্রতিদিন তিনি অদ্ভুত অদ্ভুত মিথ্যা কথা বলেন। গুম শব্দটি তো আগে শুনিনি। এই আওয়ামী লীগ সরকারের আমলে গুম কি ও কত প্রকার তা জানতে পেরেছি।

তিনি অভিযোগ করে বলেন, অনেক ছাত্র মানবাধিকারকর্মী যারা অধিকার আদায়ের কথা বলে তারা গুম হয়েছে। সুতরাং ২১ আগস্ট গ্রেনেড হামলায় তৎকালীন বিএনপি সরকার লাশ গুম করেছে এ ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না। দেশের জনগণ আপনার কথায় বিভ্রান্ত হয় না।

তিনি আরো বলেন, এ ধরনের বিভ্রান্তিমূলক কথা প্রধানমন্ত্রী বলেন কেন? কারণ দেশে যে ব্যর্থতা এই ব্যর্থতা জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্যই তিনি এই ধরনের কথাবার্তা বলেন।

তিনি বলেন, এখন অন্ধকারের ভেতরে অন্ধকার থেকে অনেক কিছু বেরিয়ে আসছে। সেগুলো বেরিয়ে আসার কারণে মানুষ ঠিকই বুঝতে পারছে ২১ আগস্টসহ অন্যান্য ঘটনা শেখ হাসিনার ভাবমূর্তিকে বাড়ানোর জন্য, এবং বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য। এটা আজকের যে সরকার তাদের প্রজ্ঞা থাকতে পারে, বা অন্য কিছু থাকতে পারে। যে কাজগুলো সেদিন তারা করেছে।

সংগঠনের সভাপতি সঞ্জয় দে রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম,পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তী, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com