1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। *বসুন্ধরা স্পোর্টস সিটিতে প্যাডেল স্ল্যাম ২.০ টুর্নামেন্টের উদ্বোধন* দেশে প্রথমবারের মতো আলু উৎসব: কৃষকদের ক্ষতি রক্ষায় ডিসেম্বর পর্যন্ত আলু সংরক্ষণের অনুরোধ কৃষি উপদেষ্টার ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক মুন্সিগঞ্জ হতে ১৪৫ ভরি স্বর্ণ লুটের ঘটনায় চার ডাকাত আটক দুমকি উপজেলায়, লেবুখালী মানবকল্যান যুব সংসদের শীতবস্ত্র বিতরণ। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পানছড়িতে কৃষক দলের দোয়া মাহফিল উখিয়া কলেজের ছাত্র /ছাত্রীদের পড়াশোনার মান কেমন চলমান তা জানতে কলেজ পরিদর্শন করেন আইরিন মাহামুদ তফসিল ঘোষণা: ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত

গাজায় হামলা অব‌্যাহত রাখার ঘোষণা নেতানিয়াহুর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ মে, ২০২১
  • ১১২৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিশ্ব নেতাদের যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ’ইসরাইলে শান্তি ফেরাতে’ যতদিন প্রয়োজন ততদিন হামলা চলবে বলে জানিয়েছেন তিনি।

গাজায় গত ৯ দিনের অব্যাহত বিমান হামলার কারণে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস কয়েক বছর পিছিয়ে গেছে বলে দাবি করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেন, ইসরাইলি হামলায় হামাসের অপ্রত্যাশিত ক্ষতি হয়েছে।

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ‘অপ্রত্যাশিত আঘাতের’ মুখোমুখি হয়েছে দাবি করে নেতানিয়াহু বলেন, ইসরাইলি জনগণের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে যতদিন প্রয়োজন হামলা চলবে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরাইলের সব নাগরিকের জন্য শৃঙ্খলা প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত গাজায় সামরিক অভিযান অব্যাহত থাকবে। গাজায় ইসরাইলি অভিযানে এখন পর্যন্ত ২২০ জন নিহত হয়েছেন। এর মধ্যে নারী ও শিশু রয়েছে ৬৩ জন। অন্যদিকে ইসরাইলে দুই শিশুসহ ১২ জন নিহত হয়েছেন।

২০১৪ সালের যুদ্ধের পর গত নয় দিনে ইসরায়েলি হামলার সবচেয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ দেখেছে ফিলিস্তিন। দ্বিতীয় সপ্তাহে গড়ানো এ সংঘাতে ১০০ নারী ও শিশুসহ অন্তত ২২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। অপরদিকে ফিলিস্তিনিদের রকেটে ইসরায়েলে দুই শিশুসহ ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলের স্বাস্থ্য বিভাগ।

বুধবার ভোরেও ইসরাইল এবং হামাসের মধ্যে গোলাগুলি হয়েছে। সকালে গাজার মধ্যাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে ইসরাইলি বিমানের গোলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। সহিংসতা অবসানে কূটনৈতিক উদ্যোগের সফলতা খুবই সামান্য। অস্ত্রবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মিসর ও জর্ডানকে সঙ্গে নিয়ে নতুন একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে ফ্রান্স।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com