1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত, বিনিয়োগ বৃদ্ধিরও আহ্বান “চাঁদাবাজি করতে এলে বেঁধে আমাকে ফোন দেবেন” — লালপুরে ব্যবসায়ীদের প্রতি প্রতিমন্ত্রী পুতুলের আহ্বান গরমে বাড়ছে স্মার্টফোন ওভারহিটিংয়ের ঝুঁকি, এড়িয়ে চলুন যেসব ভুল বৃক্ষরোপণ ও পদযাত্রা মধ্য দিয়ে পালিত হল- বিশ্ব পরিবেশ দিবস। বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম করেও বহাল তবিয়তে আহসান হাবীব ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪০ দিন যুদ্ধ করে শক্তির প্রমাণ দিয়েছে ইরান’ — আরাঘচি অরুণাচলে ১৫ মসজিদ সিলগালা, অনুপ্রবেশ ও আইএলপি ইস্যুতে কড়া অবস্থানে রাজ্য সরকার পতিত সরকারকে গায়ের জোরে ক্ষমতায় থাকতে গিয়ে সদলবলে পালাতে হয়েছে  – মির্জা ফখরুল খুলশীতে সিআরবি ডাবল মার্ডার মামলার আসামিসহ ২ যুবলীগ কর্মী গ্রেফতার

খালেদা জিয়াকে ধন্যবাদ জানালেন ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক:
  • আপডেট : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৪০২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনার ভ্যাকসিন গ্রহণ করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২০ জুলাই) তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ের সময় তিনি বলেন, শুরু থেকে বিএনপি নেতারা নানান অপপ্রচার চালালেও শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়াও ভ্যাকসিন গ্রহণ করেছেন।

ওবায়দুল কাদের বলেন, সব অপপ্রচার মিথ্যা প্রমাণ করে দেশে একের পর এক ভ্যাকসিনের চালান আসছে, বাড়ছে সরবরাহ। গণটিকাদানের বয়সসীমা কমিয়ে এর আওতা বাড়ানো হয়েছে। পর্যায়ক্রমে ভ্যাকসিন আসার সঙ্গে সঙ্গে বয়য়সীমা আরো কমিয়ে আনবে শেখ হাসিনা সরকার।

জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবারও আস্থা রাখার আহ্বান জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, সংকট ও দুর্যোগে তার দূরদর্শিতা এরইমধ্যে পরীক্ষিত। শেখ হাসিনা সংকট দেখলে জনমানুষের কল্যাণে ঝাঁপিয়ে পড়েন, গ্রহণ করেন চ্যালেঞ্জ। অন্যদিকে কথামালার ভাণ্ডার নিয়ে বিএনপি নেতারা সংকট দেখলে পালানোর পথ খোঁজেন এবং জনগণ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করেন।

সোমবার (১৯ জুলাই) বিকেল ৩টা ৫৫ মিনিটে রাজধানীর মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে করোনার টিকা গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com