1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, সভাপতি স্পিকার মেজর হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি: আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল রাষ্ট্রপতির ভাষণের সময় স্লোগান দিয়ে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ: খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে গভীর শোক সংসদ অধিবেশনে অতিথি হিসেবে আছেন যারা ভোটের ফলা ফল চ্যালেঞ্জ করেছেন মিয়া গোলাম পরওয়ার। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বে খন্দকার মোশাররফ, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন আজই ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

খাদ্যের সঙ্গে পুষ্টি নিরাপত্তার জন্য কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ মে, ২০২১
  • ৩৯৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সরকার জনগণের খাদ্য নিরাপত্তার সঙ্গে সঙ্গে পুষ্টি যাতে পূরণ হয়, সে লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২২ মে) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে শুভেচ্ছা বক্তব্যে এ কথা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৎস্যজীবী লীগের সব নেতাকর্মীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার কর্মদক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং জামানতবিহীন ব্যাংক ঋণের সুযোগ দিচ্ছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ যখনই সরকারের এসেছে, মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করেছে। আমাদের লক্ষ্য ছিল—বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে।’

‘আমরা ১৯৯৬ সালে ক্ষমতায় আসি, ১৯৯৮ সালে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করি। দ্বিতীয়বার যখন সরকারে আসি, তখনও লক্ষ্য পূরণ করি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে সঙ্গে পুষ্টিটা যাতে পূরণ হয়, সে পদক্ষেপ আমরা নিই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৯৬ সাল থেকে এ পর্যন্ত যখনই ক্ষমতায় আসি, আমরা যুবকদের ট্রেনিং, সুযোগ সৃষ্টি, জলাধারগুলো সংস্কার, মাছ উৎপাদন বৃদ্ধি করি।’

সবচেয়ে নিরাপদ পুষ্টি মাছই দেয়, এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘একজন মানুষ যদি ৬০ গ্রাম মাছ খেতে পারে, তাহলে তার জন্য সেটি যথেষ্ট। সেই সুযোগটা সৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে আমরা ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করছি।’

‘আমি বলব, যেকোনো তরুণ লেখাপড়া শিখে চাকরির পেছনে না ছুটে নিজেরাই যদি মৎস্য খামার করে, মাছ উৎপাদন করে এবং সেটা যদি বিক্রি করে, তাহলে ভালো পয়সা পেতে পারে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com