1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ফেনীর তিন আসনে জমে উঠেছে ভোটের লড়াই, নারী-তরুণ ভোটে সমীকরণ বদলের আভাস। ৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে লিটন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ২৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে বাংলাদেশ ইনিংস পরাজয় হলেও দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন লিটন কুমার দাস। ১০২ রানে আউট হয়েছিলেন তিনি। শুধু তাই নয়, মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টেও করেছিলেন অসাধারণ ব্যাটিং। সেঞ্চুরি করতে পারেননি। তবে কাছাকাছি গিয়ে আউট হয়েছিলেন ৮৬ রানে।

এমন অসাধারণ ব্যাটিংয়ের পুরস্কারটাও পেয়ে গেলেন হাতেনাতে। আইসিসির সর্বশেষ ঘোষিত র‍্যাংকিংয়ে দেখা যাচ্ছে ক্যারিয়ারের সেরা অবস্থানে এসে দাঁড়িয়েছেন লিটন দাস। ১৭ ধাপ এগিয়েছেন তিনি। ৩২তম স্থান থেকে এক লাফে এখন তিনি অবস্থান করছেন টেস্ট ব্যাটারদের তালিকায় ১৫তম স্থানে।

ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্টও অর্জন করেছেন লিটন দাস। তার রেটিং পয়েন্ট হচ্ছে ৬৮৩। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এর আগে সেরা অবস্থানে ছিলেন মুশফিক। তিনি ছিলেন ১৯তম স্থানে। এবার ছয়ধাপ পিছিয়েছেন মুশফিক। মাউন্ট মঙ্গানুই টেস্টে হাসেনি তার ব্যাট। ক্রাইস্টচার্চে তো ইনজুরির কারণে খেলতেই পারলেন না। যে কারণে ছয়ধাপ পিছিয়ে তিনি এখন অবস্থান করছেন ২৫তম স্থানে।

অধিনায়ক মুমিনুল হক এবং ওপেনার তামিম ইকবালও পিছিয়েছেন। মুমিনুল এখন রয়েছেন ৩৭তম স্থানে। গত কয়েকটি টেস্ট না খেলা তামিম পিছিয়েছেন ৫ ধাপ। তিনি অবস্থান করছেন ৩৮তম স্থানে। ৪০তম স্থানে রয়েছেন সাকিব আল হাসান। টেস্ট না খেললেও তার অবস্থান নড়চড় হয়নি।

বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত বল করা কাইল জেমিসন র‍্যাংকিংয়ে বেশ বড় একটি লাফ দিয়েছেন। সেরা ৫ জন বোলারের তালিকায় ঢুকে পড়েছেন তিনি। ৮ ধাপ এগিয়ে এসে জেমিসন এখন রয়েছেন তৃতীয় স্থানে। তিনি পেছনে ফেলে দিয়েছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদিকে।

বোলারদের শীর্ষে রয়েছেন প্যাট কামিন্স এবং দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। পাঁচ নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডকে ধ্বসিয়ে দেয়া এবাদত হোসেন লাফ দিয়েছেন ১৭ ধাপ। এখন তিনি রয়েছেন ৮৮তম স্থানে।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার ব্যাটারদের তালিকায় দীর্ঘদিন পর সেরা দশে ফিরে আসলেন। ২০১৯ সালের জানুয়ারিতে সর্বশেষ তিনি সেরা দশে ছিলেন। এছাড়া সিডনি টেস্টে জোড়া সেঞ্চুরি করে র‍্যাংকিংয়ে আবারও প্রবেশ করলেন অস্ট্রেলিয়ার উসমান খাজা। তিনি রয়েছেন ২৬তম স্থানে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com