1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুই দশক পর ক্ষমতায় বিএনপি: নিরঙ্কুশ জনরায়ে নতুন অধ্যায়ের সূচনা দুই আসনে তারেক রহমানের বেসরকারি জয়: রাজনীতিতে নতুন বার্তার ইঙ্গিত কুমিল্লা-৯ আসনে ধানের শীষের নিরঙ্কুশ জয়, আবুল কালাম বেসরকারিভাবে নির্বাচিত ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী বিএনপি ঠাকুরগাঁও-১ থেকে মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত দাউদকান্দিতে ধানের শীষের জয়ধ্বনি, বিপুল ব্যবধানে বিজয়ী ড. খন্দকার মোশাররফ হোসেন খুলনা–৫ আসনে অল্প ব্যবধানে পরাজিত মিয়া গোলাম পরওয়ার গণ-অভ্যুত্থানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিশ্বমিডিয়ার নজর ফেনীর তিন আসনে জমে উঠেছে ভোটের লড়াই, নারী-তরুণ ভোটে সমীকরণ বদলের আভাস। ৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল

কেউ অপরাধ করলে সেটির দায় তাকেই নিতে হবে: তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৩৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সম্প্রতি সাংস্কৃতিক অঙ্গনে ঘটে যাওয়া ঘটনা নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কেউ অপরাধ বা অনৈতিক কাজ করলে সেটির দায় তাকেই নিতে হবে।

সোমবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, অভিনয়-মডেলিং এগুলো সংস্কৃতিরই অংশ। যারা এগুলো করেন তারা এই অঙ্গনকে সমৃদ্ধ করেন। কিন্তু কেউ অপরাধ বা অনৈতিক কাজ করলে সেটির দায় তাকেই নিতে হবে। তার জন্য সংস্কৃতি অঙ্গন দায়ী না।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ভারতের অ্যাস্ট্রাজেনেকার টিকা যখন সময়মতো আসলো না তখন বিএনপি ধারণা করেছিল সরকার আর টিকা সঠিকভাবে সংগ্রহ করতে পারবে না। সরকার এখন কোটি কোটি টিকা সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে এবং লাখ লাখ টিকা এরই মধ্যে চলে এসেছে তাই তারা এখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে। এজন্যই ধারাবাহিকভাবে সমালোচনা করে যাচ্ছে।

তিনি বলেন, বিএনপির এই সমালোচনা জনস্বার্থবিরোধী, কারণ জনগণকে টিকা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি। টিকা গ্রহণ করা এবং টিকা দেয়ার মাধ্যমেই এই ভাইরাস থেকে মুক্তির একমাত্র পথ। এই টিকার বিরুদ্ধে যখন অপপ্রচার হয় সেই অপপ্রচারটা সরকারের বিরুদ্ধে নয় সেই অপপ্রচার হয় জনস্বার্থবিরোধী। কেউ যদি জনস্বার্থবিরোধী অপপ্রচার চালায় সেটা বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com