1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

কৃষককে গাছে বেঁধে পেটালেন ইউপি সদস্য

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৩২৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নাটোরের সিংড়ায় ২ বয়োজ্যেষ্ঠ কৃষককে গাছে বেঁধে বেধড়ক পিটিয়েছেন এক ইউপি সদস্য। রোববার (২২ আগস্ট) সকালে উপজেলার ইটালি ইউনিয়নের শালমারা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে শালমারা-বাঁশবাড়িয়া মাঠে বাঁশবাড়িয়া গ্রামের কৃষক শাহাদত ও বেলায়েতের গরু ইউপি সদস্য মোকলেছ আলীর ধানক্ষেতে প্রবেশ করে। এসময় ইউপি সদস্য ও তার লোকজন গরুগুলো বেঁধে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে ওই দুই কৃষক উপস্থিত হলে ইউপি সদস্য কৃষক বেলায়েতকে (৬০) গাছের সঙ্গে বেঁধে রাখেন এবং অপর কৃষক শাহাদতকে (৭০) লাঠি দিয়ে বেধড়ক পেটান। পরে বিষয়টি জানাজানি হলে দুজনকে ছেড়ে দেওয়া হয়।

অভিযুক্ত ইউপি সদস্য মকলেছ আলী বলেন, ‘তাদের গরু আমার জমি নষ্ট করায় দুইজনকে গ্রামে ধরে আনা হয়েছিল।’ লাঠি দিয়ে ২/১টি বাড়ি দেওয়ার কথাও স্বীকার করেন তিনি।

এ বিষয়ে বাঁশবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য কুরবান আলী জানান, ঘটনাটি জানার পর আমি মকলেছ মেম্বারকে ফোন করে তাদের ছেড়ে দিতে অনুরোধ করি। তারপর তাদের ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় ইটালি ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ ঢাকা পোস্টকে বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি, কৃষককে গাছে বেঁধে পেটানোর অভিযোগ সত্য।’

সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) নূর এ আলম সিদ্দিকী বলেন, ঘটনাটি জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com