1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফেনীর তিন আসনে জমে উঠেছে ভোটের লড়াই, নারী-তরুণ ভোটে সমীকরণ বদলের আভাস। ৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

কানাইঘাটের ডোনা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী নিহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৩৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত হয়েছেন। বুধবার (৩ নভেম্বর) দুপুরের দিকে ডোনা সীমান্তের ৩১ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটেছে।

নিহত দুজন হলেন- আসকর আলী ওরফে আছই (২৫) ও আরিফ মিয়া (২২)। তাদের বাড়ি কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ গ্রামে। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তাজুল ইসলাম বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের মাধ্যমে বিষয়টি জেনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) স্থানীয় ফাঁড়িকে জানানো হয়েছে। দুই বাংলাদেশীর লাশ ভারত সীমান্তের ওপারে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ গ্রামের নকিব আলীর ছেলে আসকর ও হান্নান মিয়ার ছেলে আরিফ বেলা ১১টার দিকে ডোনা সীমান্ত এলাকার ৩১ নম্বর মেইন পিলারের আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

তবে লক্ষ্মীপ্রসাদ গ্রামের কয়েক বাসিন্দা জানান, আসকর ও আরিফ মঙ্গলবার রাতে ডোনা সীমান্ত এলাকায় গিয়ে আর ফেরেননি। বুধবার সকালে কিছু লোক তাদের জানিয়েছেন, ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুজন নিহত হয়েছেন। লাশ বিএসএফের কাছে আছে।

ডোনা সীমান্ত বিজিবির ১৯ ব্যাটালিয়নের অধীন। বিজিবির ডোনা ফাঁড়ির একটি সূত্র জানিয়েছে, নিহত দুজনের লাশ বাংলাদেশে ফিরিয়ে আনতে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের প্রস্তুতি নিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com