1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। *বসুন্ধরা স্পোর্টস সিটিতে প্যাডেল স্ল্যাম ২.০ টুর্নামেন্টের উদ্বোধন* দেশে প্রথমবারের মতো আলু উৎসব: কৃষকদের ক্ষতি রক্ষায় ডিসেম্বর পর্যন্ত আলু সংরক্ষণের অনুরোধ কৃষি উপদেষ্টার ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক মুন্সিগঞ্জ হতে ১৪৫ ভরি স্বর্ণ লুটের ঘটনায় চার ডাকাত আটক দুমকি উপজেলায়, লেবুখালী মানবকল্যান যুব সংসদের শীতবস্ত্র বিতরণ। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পানছড়িতে কৃষক দলের দোয়া মাহফিল উখিয়া কলেজের ছাত্র /ছাত্রীদের পড়াশোনার মান কেমন চলমান তা জানতে কলেজ পরিদর্শন করেন আইরিন মাহামুদ তফসিল ঘোষণা: ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত

কাদের মির্জার ৮ অনুসারী গুলিবিদ্ধ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ২৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ৮ জন গুলিবিদ্ধ ও বহুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার খালেক মেম্বার ও হেলাল মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের কাদের মির্জার অনুসারী চরএলাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল গনি বলেন, চরএলাহীর চেয়ারম্যান আবদুর রাজ্জাকের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী রাতের অন্ধকারে তাদের (গনি) খালেক মেম্বারের বাড়ি এবং পার্শ্ববর্তী হেলাল মেম্বারের বাড়িতে হামলা চালায়।

এ সময় সন্ত্রাসীদের নির্বিচারে গুলির শব্দে ঘুমন্ত নারী-পুরুষ ও শিশুরা দিগ্বিদিক ছুটোছুটি করে পালাতে থাকে। গুলিতে তাদের অন্তত আটজন মারাত্মক আহত হয়েছেন।

সংঘর্ষে গুলিবিদ্ধরা হচ্ছেন- চর এলাহী ইউপির ৪ নং ওয়ার্ডের মেম্বার হেলাল উদ্দিন (৩৫),ফিরোজ ২৫),সাদ্দাম হোসেন (৪০), ইলিয়াস (২৫), ইউসুফ (৩০), রুবেল (২৮), সবুজ (৩৫) ও বাহার (৩০)।

আবদুল গনি দাবি করেন, গত ২৫ জুন (শুক্রবার) অস্ত্রসহ র্যা বের হাতে আটক সন্ত্রাসীর বিরুদ্ধে সাক্ষী দেয়ায় রাজ্জাক ও শাহীনের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।

অন্যদিকে চরএলাহী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রাজ্জাক তিনি বা তার লোকজন কর্তৃক হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, এটা গনিসহ তাদের লোকজনের সাজানো নাটক। শান্ত পরিস্থিতিকে অশান্ত করার জন্য রাতের অন্ধকারে নিজেরাই এমন ঘটনার জন্ম দিয়েছেন। বরং উল্টো চেয়ারম্যান তার বাড়িতে গনির লোকজন হামলা করেছে বলে দাবি করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফ উদ্দীন আনোয়ার সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, উপজেলা সদর থেকে ২৫ কিলোমিটার দূরে এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, সংঘর্ষের ঘটনায় কয়েকজন ছররা গুলিতে আহত হয়েছেন। আবার কারও কারও মাথায় ককটেল বোমার স্প্রিন্টারের আঘাত লেগে আহত হয়েছেন। এ ঘটনায় কতজন আহত হয়েছেন তা এ মুহূর্তে বলতে পারছি না। আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।

ওসি সাঈফ উদ্দীন জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে রাত ২টা অবধি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com