1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনে তারেককে অভিনন্দন সৌজন্য সাক্ষাতে ঐক্যের বার্তা: নতুন অধ্যায়ে ইতিবাচক রাজনীতির ইঙ্গিত ডেলিভারিংলাভস’ ইভেন্টের মাধ্যমে চেরির ভালোবাসা দিবস উদযাপন দাউদকান্দিতে বাস–অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৭ 🤝 তারেক–শফিক বৈঠক, রাতেই নাহিদের বাসায় ধমক দিয়ে রাজনীতি চলবে না। ধমকের রাজনীতি ৫ আগস্টেই শেষ হয়ে গেছে। ড. খন্দকার মারুফ হোসেন দায়িত্ব পালনকালে বেপরোয়া বাসের আঘাতে নিহত হলেন ফায়ারফাইটার আহসান হাবীব দাউদকান্দি–মেঘনায় অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা : ড. খন্দকার মারুফ হোসেন ঐক্যের বার্তা দিতে জামায়াত ও এনসিপি নেতাদের বাসায় যাচ্ছেন তারেক ত্রয়োদশ সংসদে বিএনপির ঐতিহাসিক জয়: ১৭ ফেব্রুয়ারি দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ, ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

কাউন্সিলর নির্বাচনে স্বজনপ্রীতির প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৪০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে কাউন্সিলর নির্বাচনে অনিয়ম-স্বজনপ্রীতির অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুর ১২টার দিকে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সামনে টঙ্গীবাড়ী-হাসাইল সড়কে মানববন্ধন করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। পরে একই অভিযোগে প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নেতাকর্মীরা জানান, আসন্ন উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে উপজেলার প্রতি ইউনিয়নে কাউন্সিল নির্বাচন চলছে। উপজেলা সদর সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়নে ত্যাগী ও নিবেদিত কর্মী ও ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদককে বাদ দিয়ে পরিবারের সদস্য ও নিজস্ব ব্যক্তিদের কাউন্সিলর নির্বাচন করেছে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক। এতে দীর্ঘদিন যাবত দলের জন্য কাজ করা কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে।

অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে গঠিত কাউন্সিল তালিকা দ্রুত পরিহার করে নতুন করে ত্যাগী কর্মীদের কাউন্সিল তৈরির দাবি জানান তারা। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে অংশ নেন স্থানীয় আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী।

এদিকে, এবিষয়ে সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন শেখ বলেন, আমার ইউনিয়নে বহু ত্যাগী নেতা আছেন। কিন্তু মাত্র ৩১ জন কাউন্সিল নির্বাচন করা নিয়ম। তাই সবাইকে কাউন্সিল নির্বাচন সম্ভব হয়নি। গঠনতন্ত্রের নিয়ম মেনেই কাউন্সিল নির্বাচন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com