1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি–মেঘনায় বিএনপির নির্বাচনী প্রচারণায় গতি, জুয়ানপুরে প্রথম পথসভা নির্বাচন সামনে রেখে বিএনপির পাঁচ দফা প্রচারণা কর্মসূচি ঘোষণা শহীদ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন রাবেয়া ইসলাম শম্পার ডুমুরিয়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা, ধামালিয়ায় অফিস উদ্বোধন ও গণসংযোগ ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস: শিষ্টাচারের সীমা ছাড়ানো বক্তব্যে জবাব নয়, সুষ্ঠু নির্বাচনে জয়ের প্রত্যয় ঢাকা-১১ থেকে আজাদীর যাত্রা: বিপুল ভোটে ১০ দলীয় জোটের সরকার গঠনের প্রত্যয় নাহিদ ইসলামের মুন্সিগঞ্জ–২ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী ডা. আশিক মাহমুদ মিতুল নির্বাচনী মাঠে জামায়াত: ঢাকা-১৫ দিয়ে প্রচার শুরু, উত্তরবঙ্গজুড়ে সফরসূচি ঘোষণা বাংলাদেশ সবার আগে—সিলেটের প্রথম নির্বাচনি জনসভা থেকে তারেক রহমানের দৃপ্ত অঙ্গীকার মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের

কলেজছাত্রী অপহরণ, ছাত্রলীগ নেতা গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ আকাশকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার হেফাজতে থাকা অপহৃত এক কলেজছাত্রীকে (১৯) উদ্ধার করা হয়েছে।

বুধবার (২ মার্চ) ভোরে ঢাকার মোহাম্মদপুর থানা পুলিশের একটি টিম তাড়াশ সদরের ঘোষপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে শামীমকে গ্রেফতার করে।

গ্রেফতার শামীম তাড়াশ উপজেলা সদরের ঘোষপাড়া মহল্লার মৃত শামসুল হক ভুট্টুর ছেলে। উদ্ধার তরুণী অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি উপজেলার সগুনা ইউনিয়নে। পরিবারের সঙ্গে মোহাম্মদপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন তিনি।

অপহৃত শিক্ষার্থীর মামা আব্দুল্লাহিল বাকি জানান, দুইদিন আগে তার ভাগ্নি ঢাকার মোহাম্মদপুরের বাসা থেকে নিখোঁজ হন। এরপর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। মোবাইল ট্র্যাকিং-এর মাধ্যমে শনাক্তের পর পুলিশ শামীমকে গ্রেফতার করে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, অপহরণ মামলায় মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল ছাত্রলীগ নেতা শামীমকে গ্রেফতার করেছে।

এদিকে ছাত্রলীগ নেতা শামীমের মা তাড়াশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মনোয়ারা খাতুন মিনি বলেন, তাদের দুজনের মধ্যে আগে থেকেই সম্পর্ক ছিল। যে কারণে তারা দুজনে বিয়ে করেছে। বিয়ের পর ছেলে তার বউ নিয়ে বাড়িতে এসে উঠলে মেয়ের পরিবার এটা মানেনি। তাই তারা অপহরণের মামলা করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com