1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনে তারেককে অভিনন্দন সৌজন্য সাক্ষাতে ঐক্যের বার্তা: নতুন অধ্যায়ে ইতিবাচক রাজনীতির ইঙ্গিত ডেলিভারিংলাভস’ ইভেন্টের মাধ্যমে চেরির ভালোবাসা দিবস উদযাপন দাউদকান্দিতে বাস–অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৭ 🤝 তারেক–শফিক বৈঠক, রাতেই নাহিদের বাসায় ধমক দিয়ে রাজনীতি চলবে না। ধমকের রাজনীতি ৫ আগস্টেই শেষ হয়ে গেছে। ড. খন্দকার মারুফ হোসেন দায়িত্ব পালনকালে বেপরোয়া বাসের আঘাতে নিহত হলেন ফায়ারফাইটার আহসান হাবীব দাউদকান্দি–মেঘনায় অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা : ড. খন্দকার মারুফ হোসেন ঐক্যের বার্তা দিতে জামায়াত ও এনসিপি নেতাদের বাসায় যাচ্ছেন তারেক ত্রয়োদশ সংসদে বিএনপির ঐতিহাসিক জয়: ১৭ ফেব্রুয়ারি দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ, ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

কলকাতার বিভিন্ন হোটেলে পরীমনির যাতায়াত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩২২ বার দেখা হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গের নিউ টাউনের বিলাসবহুল বিভিন্ন হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ শুরু করেছে কলকাতা পুলিশ। এসব হোটেলে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে সম্প্রতি বেশ কয়েকজন মডেল ও অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছে। কাজের সূত্রে হোটেলগুলোতে যাতায়াত ছিল পরীমনির।

কলকাতার শীর্ষস্থানীয় সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের ব্যানারে দুটি সিনেমায় অভিনয় করেন চিত্রনায়িকা পরীমনি। একটি ‘রক্ত’, অন্যটি ‘স্বপ্নজাল’। তবে পরীমনির বিষয়ে কোনো কথাই বলতে রাজি হয়নি প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

বিভিন্ন সূত্র বলছে, পরীমনির ‘ক্লায়েন্ট লিস্ট’ অনুযায়ী আপাতত এর মধ্যে রয়েছেন টালিগঞ্জের ২ পরিচালক, ৩ প্রযোজক ও ২ অভিনেতা। আরও নাম উঠে আসছে।

রাজকুন্দ্রার পর্নকাণ্ডে পরীমনির যোগসূত্র খুঁজছেন ভারতের গোয়েন্দারা। পশ্চিমবঙ্গের কয়েকটি গণমাধ্যম এমন খবরই প্রকাশ করেছে। তাদের দাবি, রাজকুন্দ্রার পর্নকাণ্ডে কলকাতার অনেক অভিনেত্রী-মডেলও জড়িত। পরীমনির সঙ্গেও যোগসূত্র থাকতে পারে। এছাড়া পরীমনির সঙ্গে জড়িত ছিলেন একাধিক প্রযোজকও।

কলকাতা পুলিশের তদন্তকালীন অফিসার বিশপ সরকার বলেন, বিভিন্ন হোটেল থেকে আমরা বেশ কিছু ফুটেজ সংগ্রহ করেছি। পরীমনির সঙ্গে রাজকুন্দ্রার যোগসূত্র আছে কি-না তা জানাতে এগুলো বেশ কাজে লাগবে। এটা ছাড়াও বেশ কয়েকজনকে আমরা জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন তথ্য নিয়েছি।

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেছেন। গত১৯ জুলাই রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি পর্নো কনটেন্ট তৈরি করেন এবং তা বিভিন্ন বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোড করতেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com