1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফ্যামিলি কার্ড–কৃষি কার্ডের অর্থায়ন নিয়ে বিভ্রান্তি: আশীর্বাদের রাজনীতিতে বাস্তবতা হারানো নবজাতক নেতৃত্ব গণমানুষের কণ্ঠে রাজনীতি ফিরিয়ে আনার এক নীরব অথচ শক্ত বার্তা লন্ডনে বিএনপির বিশাল জনসভা: সংসদীয় ৬ নম্বর আসনে এডভোকেট এমরান চৌধুরীর পক্ষে প্রবাসীদের ঐক্যবদ্ধ জাগরণ কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আর কোনো আইনি বাধা নেই বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরার অকালপ্রয়াণে প্রশাসনে শোকের ছায়া আলীনগর ইউনিয়নে বিএনপির মাফলার বিতরণ ও দোয়া মাহফিল—ঐক্য ও আন্দোলনের দৃঢ় প্রত্যয় পানছড়িতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দিনব্যাপী স্মরণ সভা ও দোয়া মাহফিল দাউদকান্দিতে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল এনসিপির কয়েক শত নেতাকর্মীর গণযোগদান ত্যাগের নাম মামুন হাসান, অবমূল্যায়নের গল্প মিরপুর–কাফরুলে

করোনা টিকায় অন্তঃসত্ত্বা নারীদের অগ্রাধিকার চেয়ে আইনি নোটিশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : অন্তঃসত্ত্বা নারীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দিতে সরকারকে আইনি নোটিশ দিয়েছে মানবাধিকার সংঠন ল’ এন্ড লাইফ ফাউন্ডেশন। সংগঠনটির পক্ষে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাউছার বৃহষ্পতিবার এই নোটিশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং আইইডিসিআর এর পরিচালককে ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট আবেদন দাখিল করা হবে বলে নোটিশে বলা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অন্তঃসত্ত্বাদের করোনা ভ্যাকসিন দেওয়া যাবে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে অন্তঃসত্ত্বাদের ফাইজার এবং মর্ডানার উৎপাদিত কোভিড ভ্যাকসিন দেওয়া হচ্ছে। টিকা গ্রহীতা অন্তঃসত্ত্বাদের মধ্যে তেমন কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা যায়নি। বরং গবেষণার তথ্যানুযায়ী অন্তঃসত্ত্বা নারীরা করোনায় আক্রান্ত হওয়ার অধিক ঝুঁকির মধ্যে থাকে। একইসঙ্গে তাদের গর্ভের সন্তানের জীবন বিপদাপন্ন হয়ে পড়ে।

নোটিশে বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী বাংলাদেশ প্রতিবছর প্রায় ৩৫ লাখ নারী অন্তঃসত্ত্বা হয়। অর্থাৎ ৩৫ লাখ অন্তঃসত্ত্বা নারীর সঙ্গে আরও ৩৫ লাখ মানুষের(গর্ভের সন্তান) জীবনের প্রশ্ন জড়িত। করোনায় আক্রান্ত হয়ে হাজার হাজার অন্তঃসত্ত্বা নারী এবং শিশু মারা যাচ্ছে। অথচ অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশে সরকারের নির্ধারিত করোণা ভ্যাকসিন রেজিস্ট্রেশনের সুরক্ষা অ্যাপে অগ্রাধিকার তালিকায় অন্তঃসত্ত্বা নারীদের জন্য সুযোগ রাখা হয়নি। অথচ এর চেয়েও কম ঝুঁকিপূর্ণ ব্যক্তিকে অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, অন্তঃসত্ত্বাদের অগ্রাধিকার ভিত্তিতে করোণার টিকা পাওয়ার অধিকার রয়েছে। এই অধিকার বাংলাদেশের সংবিধান স্বীকৃত একটি মৌলিক অধিকার। তাদের অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত না করা বৈষম্যমূলক এবং মৌলিক অধিকারের পরিপন্থী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com