1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত, বিনিয়োগ বৃদ্ধিরও আহ্বান “চাঁদাবাজি করতে এলে বেঁধে আমাকে ফোন দেবেন” — লালপুরে ব্যবসায়ীদের প্রতি প্রতিমন্ত্রী পুতুলের আহ্বান গরমে বাড়ছে স্মার্টফোন ওভারহিটিংয়ের ঝুঁকি, এড়িয়ে চলুন যেসব ভুল বৃক্ষরোপণ ও পদযাত্রা মধ্য দিয়ে পালিত হল- বিশ্ব পরিবেশ দিবস। বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম করেও বহাল তবিয়তে আহসান হাবীব ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪০ দিন যুদ্ধ করে শক্তির প্রমাণ দিয়েছে ইরান’ — আরাঘচি অরুণাচলে ১৫ মসজিদ সিলগালা, অনুপ্রবেশ ও আইএলপি ইস্যুতে কড়া অবস্থানে রাজ্য সরকার পতিত সরকারকে গায়ের জোরে ক্ষমতায় থাকতে গিয়ে সদলবলে পালাতে হয়েছে  – মির্জা ফখরুল খুলশীতে সিআরবি ডাবল মার্ডার মামলার আসামিসহ ২ যুবলীগ কর্মী গ্রেফতার

করোনা চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত সিট বরাদ্দের নির্দেশনা চেয়ে রিট

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৩৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত সিট বরাদ্দ এবং সকল জেলা হাসপাতালে হাইফ্লো ক্যানোলাসহ প্রয়োজনীয় অক্সিজেন ও অন্যান্য চিকিৎসা সামগ্রী সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না, সৈয়দা নাসরিন ও মো. শাহীনুজ্জমান রবিবার এ রিট আবেদন দাখিল করেছেন। চিকিৎসা সরঞ্জাম-এর সংকট নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে এ রিট আবেদন করা হয়েছে। স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিস্টদের রিটআবেদনে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে কোনো বেসরকারি হাসপাতাল করোনায় আক্রান্ত রোগী ভর্তিতে আপত্তি জানালে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া এবং করোনা আক্রান্ত গর্ভবর্তী রোগীদের চিকিৎসায় অগ্রাধিকার দেওয়া এবং অনগ্রসর ও দরিদ্রদের চিকিৎসা খরচ তাদের বহনযোগ্য করার অন্তবর্তীকালীন নির্দেশনা চাওয়া হয়েছে। রিট আবেদনে এসব অন্তবর্তীকালীন নির্দেশনার পাশাপাশি এসব বিষয়ে রুল জারির আরজি জানানো হয়েছে।

এর আগে একই বিষয়ে পদক্ষেপ নিতে গত ১১ জুলাই আসকের পক্ষে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়। নোটিশে তিনদিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে এ রিট আবেদন দাখিল করা হয়েছে।

রিট আবেদনে করোনা রোগীদের যথাযথ তত্ত্বাবধান এবং হাইজেনিক ও ভালো খাবার সরবরাহ নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং করোনা আক্রান্ত গর্ভবতী নারীদের বিশেষ তত্বাবধান এবং তাদের জন্য হসপাতালে আলাদা স্থান নির্ধারণ করার নির্দেশনা চাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com