1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও বিভিন্নভাবে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: সোহেল রানা-স্বপ্নার মৃত্যুদণ্ড, আদালতে কান্না-চত্বরে উল্লাস ইরানের জব্দ ২৪ বিলিয়ন ডলারের সম্পদ মিত্র দেশগুলোকে ক্ষতিপূরণ হিসেবে দিতে পারে যুক্তরাষ্ট্র, বাড়ছে নতুন উত্তেজনা সুরেন্দ্রনাথ কলেজে সিন্ডিকেট ভাঙতে, দেবু শিবুকে গ্রেপ্তারের দাবীতে প্রতিবাদী মিছিল। বাজেট অধিবেশনের প্রাক্কালে সরকারদলীয় এমপিদের ঐক্য ও কর্মপরিকল্পনার বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার বিশ্বকাপ উপলক্ষে হোয়াটসঅ্যাপে নতুন চমক, ফুটবলপ্রেমীদের জন্য একগুচ্ছ ফিচার চালু নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য বাজেটে বরাদ্দ চায় বাংলাদেশ কংগ্রেস মৎস্যজীবীদের হামলা-বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক বোনারপাড়া রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ জনপদ

করোনায় মৃত্যু ৬, আক্রান্ত ৩২৯

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ২৭২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২৮ জনে।

রোববার (১২ ডিসেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩২৯ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৯ হাজার ৩২৫ জনে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু।

বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর চলতি বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ।সর্বশেষ দ্বিতীয়বারের মতো গেল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com