1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
দুই ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতবিরোধ এখনও কাটেনি, জানাল ইরান মিরপুরে ১০৭ বছরের পুরোনো গাবতলী মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ভারত–রাশিয়ার ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি: একে অপরের ভূখণ্ডে সেনা মোতায়েনের অনুমতি বগুড়া পৌরসভা অবশেষে সিটি করপোরেশন: সোমবার উদ্বোধন করবেন তারেক রহমান** হরমুজ প্রণালীতে গুলি: ইরানের রাষ্ট্রদূতকে তলব ভারতের, বাড়ছে আঞ্চলিক উত্তেজনা জ্বালানি তেলের দাম বাড়ল: অকটেন ১৪০, পেট্রোল ১৩৫ টাকা এনসিপির সহযোগী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র ৫৩ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন কুমিল্লায় ওয়াসা গঠনের পথে অগ্রগতি—রাজনৈতিক উদ্যোগে পানি ব্যবস্থাপনায় নতুন দিগন্ত পাঁচলাইশে গাড়ি চুরি,চোরসহ গাড়ি উদ্ধার। ইউরোপের সুরক্ষায় বড় দায়িত্ব পেল পর্তুগাল: ১০৭ কোটি ইউরোর বিশাল প্রতিরক্ষা প্রজেক্টে যোগদান

করোনায় জাবি অধ্যাপকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৩১৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ-রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মু. নজিবুর রহমান (৫২) মৃত্যুবরণ করেছেন। করোনাভাইরাসজনিত শারীরিক জটিলতা নিয়ে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তিনি স্ত্রী, ১ মেয়ে, ১ ছেলে এবং অগণিত ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার সকাল পৌনে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা হয়। পরে দাফনের উদ্দেশ্যে মরহুমের মরদেহ তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে নিয়ে যাওয়া হয়।

অধ্যাপক ড. মু. নজিবুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন- জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, প্রাণ-রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. ফারহা মতিন জুলিয়ানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম (এনটিএফ), বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাবি সংসদসহ মরহুমের সহকর্মী ও শিক্ষক-শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com