1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতে পাচার হওয়া ২জন কিশোরকে পরিবারে ফিরালো খায়রুল আলম বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছবি আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেখদী আব্দুল্লা মোল্লা স্কুল কেন্দ্র–৩ কমিটির বৈঠক অনুষ্ঠিত রক্তের ওপর দাঁড়িয়ে উড়েছিল যে পতাকা, সেই ইতিহাস আজ তারেক রহমানের হাতে মাদারীপুরে অবৈধভাবে সার ঢুকছে ডিলারের গোডাউনে, প্রশাসন নিষ্ক্রিয় কাজী অনিকের পাশে দাঁড়ানোর আশ্বাস তারেক রহমানের দাউদকান্দিতে ইয়াং স্টার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল: যুবসমাজকে সুস্থ ধারায় ফেরানোর আহ্বান বিএনপি নেতার নির্বাচন প্রশ্নবিদ্ধের ষড়যন্ত্র চলছে: বিএনপি ষড়যন্ত্রে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না: তারেক রহমান দাউদকান্দি পৌর বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মিলাদ মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

এশিয়া কাপ : ভারতের বিপক্ষে শান্ত থাকতে চায় পাকিস্তান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরের আজকের ম্যাচে ভারতের বিপক্ষে কোন উত্তেজনা নয় বরং তার দল শান্ত থাকার চেস্টা করছে বলে জানিয়েছেন পাকিস্তান উইকেটরক্ষ ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এছাড়া ভারতের বিপক্ষে ম্যাচে সাহসী ক্রিকেট খেলার ইঙ্গিত দিয়েছেন তিনি।

আজ (৪ সেপ্টেম্বর) দুবাই ক্রিকেট স্টেডিয়ামে হবে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। এই মর্যাদার লড়াইয়ে স্টেডিয়াম আবারও পরিপূর্ণ হয়ে উঠবে।

রিজওয়ান বলেন, ভারতের বিপক্ষে খেলা সব সময়ই চাপের। সারা বিশ্ব এমনকি এশিয়ার বাইরের ক্রিকেট ভক্তরাও এ ম্যাচের জন্য অপেক্ষা করে।

তিনি আরো বলেন, উভয় দলের উপর সমান চাপ থাকবে, তবে যারা সাহসী এবং শান্ত থাকবে, তারাই ভালো ফল করবে।

হংকংকে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে পাকিস্তান। হংকংয়ের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২ উইকেটে ১৯৩ রান করে পাকিস্তান। পরে বিধ্বংসী বোলিংয়ে হংকংকে ৩৮ রানে গুড়িয়ে দেয় পাক বোলাররা।

এই জয়ে গ্রুপের দ্বিতীয়স্থান নিয়ে সুপার ফোরের টিকিট পায় তারা। গ্রুপের প্রথম ম্যাচে ভারতের কাছে ৫ উইকেটে হেরেছিলো পাকিস্তান।

৩০ বছর বয়সী রিজওয়ান বলেন, আমি খেলোয়াড়দের বলেছি, ভারত কিংবা হংকং যে দলের বিপক্ষেই খেলা হোক না কেন, এটি ব্যাট এবং বলের খেলা।

তিনি আরো বলেন, এটিকে সহজভাবে নিতে হবে। হ্যাঁ, এটি একটি বড় ম্যাচ এবং আমাদের আত্মবিশ্বাস অনেক বেশি। তবে কঠোর পরিশ্রম শুধুমাত্র আমাদের হাতে, আর ফলাফল আসবে সৃস্টিকর্তার কাছ থেকে।

প্রতিটি ভারত-পাকিস্তান ম্যাচে পরিপূর্ণ থাকে স্টেডিয়াম। এমনকি টিভি ও ডিজিটাল প্লাটফর্মে খেলা দেখে লক্ষ-লক্ষ ভক্তরা।

রাজনৈতিক কারণে শুধুমাত্র বহু-জাতির ইভেন্টে একে অপরের বিপক্ষে খেলে থাকে দুই চির প্রতিদ্বন্দি ভারত ও পাকিস্তান। আগামী সপ্তাহে হতে যাওয়া ফাইনালে তৃতীবারের মত ভারত-পাকিস্তান লড়াই হবে বলে প্রত্যাশা করছে দুই দলের সমর্থকদের।

রিজওয়ান জানান, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে এবং ফাইনালে উঠতে হবে। তিনি বলেন, আমাদের ভক্তদের প্রত্যাশা আমরা আমাদের সেরাটা দেবো এবং ছেলেরা তাদের সেরাটাই দিচ্ছে।

গত টি-২০ বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারানোর পেছনে বড় ভূমিকা ছিলো অধিনায়ক বাবর আজম ও রিজওয়ানের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com