1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফ্যামিলি কার্ড–কৃষি কার্ডের অর্থায়ন নিয়ে বিভ্রান্তি: আশীর্বাদের রাজনীতিতে বাস্তবতা হারানো নবজাতক নেতৃত্ব গণমানুষের কণ্ঠে রাজনীতি ফিরিয়ে আনার এক নীরব অথচ শক্ত বার্তা লন্ডনে বিএনপির বিশাল জনসভা: সংসদীয় ৬ নম্বর আসনে এডভোকেট এমরান চৌধুরীর পক্ষে প্রবাসীদের ঐক্যবদ্ধ জাগরণ কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আর কোনো আইনি বাধা নেই বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরার অকালপ্রয়াণে প্রশাসনে শোকের ছায়া আলীনগর ইউনিয়নে বিএনপির মাফলার বিতরণ ও দোয়া মাহফিল—ঐক্য ও আন্দোলনের দৃঢ় প্রত্যয় পানছড়িতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দিনব্যাপী স্মরণ সভা ও দোয়া মাহফিল দাউদকান্দিতে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল এনসিপির কয়েক শত নেতাকর্মীর গণযোগদান ত্যাগের নাম মামুন হাসান, অবমূল্যায়নের গল্প মিরপুর–কাফরুলে

এশিয়ান বিজনেস আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন এমডি নাঈম হোসাইন শাকিল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৭৫৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : কাঠমান্ডু, নেপাল – বাংলাদেশের অন্যতম তরুণ উদ্যোক্তা এবং NR Business Solution Ltd-এর প্রতিষ্ঠাতা, সিইও ও ব্যবস্থাপনা পরিচালক এমডি নাঈম হোসাইন শাকিল অর্জন করেছেন Asian Business Iconic Award 2025।
এই সম্মাননা তিনি পেয়েছেন BPO (Business Process Outsourcing) খাতে অসামান্য অবদান রাখার জন্য এবং দেশের তরুণ ও ফ্রেশারদের জন্য উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টির জন্য।

এই আন্তর্জাতিক সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে, যেখানে বাংলাদেশ, নেপাল, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ—এই আটটি দক্ষিণ এশীয় দেশের বিভিন্ন খাতের সফল উদ্যোক্তাদের সম্মানিত করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেপালের মাননীয় মন্ত্রী অনি বাহাদুর শাহী, উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের প্রাক্তন মন্ত্রী, আমন্ত্রিত বিশেষ অতিথি ও ব্যবসায়িক নেতৃবৃন্দ।

নাঈম হোসাইন শাকিল তরুণ উদ্যোক্তা হিসেবে বাংলাদেশের BPO ও কাস্টমার সার্ভিস খাতকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরেছেন। তিনি বর্তমানে প্রায় ৬০ জনেরও বেশি দক্ষ কর্মী নিয়ে পরিচালনা করছেন তাঁর কোম্পানি NR Business Solution Ltd, যেটি বর্তমানে যুক্তরাষ্ট্র (USA), কানাডা এবং অস্ট্রেলিয়া–এই তিনটি দেশে আউটসোর্সিং পরিষেবা প্রদান করছে।

তাঁর লক্ষ্য ভবিষ্যতে আরও বিভিন্ন দেশে সেবা সম্প্রসারণ করা এবং বাংলাদেশের তরুণদের জন্য বিশ্ববাজারে চাকরি ও আয়ের সুযোগ তৈরি করা।

তিনি জানান, “আমি এই পুরস্কারকে শুধু ব্যক্তিগত স্বীকৃতি নয়, বরং দেশের জন্য একটি দায়বদ্ধতা হিসেবে দেখি। ইনশাআল্লাহ, আন্তর্জাতিক উদ্ভাবন ও সহযোগিতার মাধ্যমে আমরা আরও বেশি রেমিটেন্স দেশে আনতে পারব এবং তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারব।”

তাঁর নেতৃত্বে NR Business Solution ইতোমধ্যে বাংলাদেশের অন্যতম দ্রুত বর্ধনশীল BPO কোম্পানিতে পরিণত হয়েছে, যেটি আন্তর্জাতিক মান বজায় রেখে কাস্টমার সার্ভিস, কল সেন্টার সাপোর্ট, অ্যাপয়েন্টমেন্ট সেটিং, চ্যাট সাপোর্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স ও ডেটা এন্ট্রি পরিষেবা প্রদান করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com