1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত, বিনিয়োগ বৃদ্ধিরও আহ্বান “চাঁদাবাজি করতে এলে বেঁধে আমাকে ফোন দেবেন” — লালপুরে ব্যবসায়ীদের প্রতি প্রতিমন্ত্রী পুতুলের আহ্বান গরমে বাড়ছে স্মার্টফোন ওভারহিটিংয়ের ঝুঁকি, এড়িয়ে চলুন যেসব ভুল বৃক্ষরোপণ ও পদযাত্রা মধ্য দিয়ে পালিত হল- বিশ্ব পরিবেশ দিবস। বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম করেও বহাল তবিয়তে আহসান হাবীব ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪০ দিন যুদ্ধ করে শক্তির প্রমাণ দিয়েছে ইরান’ — আরাঘচি অরুণাচলে ১৫ মসজিদ সিলগালা, অনুপ্রবেশ ও আইএলপি ইস্যুতে কড়া অবস্থানে রাজ্য সরকার পতিত সরকারকে গায়ের জোরে ক্ষমতায় থাকতে গিয়ে সদলবলে পালাতে হয়েছে  – মির্জা ফখরুল খুলশীতে সিআরবি ডাবল মার্ডার মামলার আসামিসহ ২ যুবলীগ কর্মী গ্রেফতার

ঋতুপর্ণার কাছে ক্ষমা চাইলো সেই বিমান সংস্থা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ২৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শুটিংয়ের কাজে মঙ্গলবার (২৯ মার্চ) আমদাবাদে যাওয়ার কথা ছিল ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের। কিন্তু নির্ধারিত সময়ের চেয়ে দেড়িতে বিমানবন্দরে পৌঁছানোয় বিমানে উঠতে দেওয়া হয়নি তাকে। সামাজিকমাধ্যমে এই ঘটনার বিবরণ দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলেন ঋতুপর্ণা।

সেখানে, নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই কেন বোর্ডিং গেট বন্ধ করে দেওয়া হয়েছিল? প্রশ্ন তুলে ইন্ডিগো বিমান সংস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন ঋতুপর্ণা। এই ঘটনায় এবার বিমান সংস্থাটি প্রকাশ্যেই ক্ষমা চাইলো টলিউড অভিনেত্রীর কাছে।

শুধু তাই নয়, ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার পর একাধিকবার ঋতুপর্ণার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ব্যর্থ হয়েছে। তাই বিষয়টি খতিয়ে দেখতে তারা অভিনেত্রীর সঙ্গে কথা বলতে চান। ঠিক কোনও সময়ে ফোন করলে পাওয়া যাবে? সেই কথাও জানতে চাওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবারের ওই স্ট্যাটাসে ঋতুপর্ণা জানিয়েছিলেন, বিমানবন্দরে বোর্ডিংয়ের সময় ছিল মঙ্গলবার (২৯ মার্চ) ভোর ৪.৫৫ মিনিট। কিন্তু তিনি পৌঁছান ৫.১০/১২ মিনিটে। এরপরেই ঋতুপর্ণাকে জানিয়ে দেওয়া হয়, অনেক আগেই বোর্ডিং গেট বন্ধ করে দেওয়া হয়েছে।

এরপর ৪০ মিনিট সেখানকার দায়িত্বরত কর্মীদের অনুরোধ করেন ঋতুপর্ণা। এক পর্যায়ে কথা কাটাকাটিও হয় এবং কেঁদে ফেলেন এই অভিনেত্রী। কিন্তু বিমান থেকে প্রায় ৫০ পা দূরে থাকার পরও তাকে আর উঠতে দেওয়া হয়নি।

এই ঘটনায় ঋতুপর্ণা বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার দাবি জানান, তিনি ঠিক কতক্ষণ দেড়িতে পৌঁছেছিলেন সেখানে তা দেখার জন্য। শুধু তাই নয়, এর পরিপ্রেক্ষিতে যাতে পদক্ষেপ নেওয়া হয় সেজন্যও কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ এবং ইন্ডিগো বিমান সংস্থার কাছেও দাবি জানিয়েছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com