1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ফেনীর তিন আসনে জমে উঠেছে ভোটের লড়াই, নারী-তরুণ ভোটে সমীকরণ বদলের আভাস। ৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

ঈদের আগে ডিএসইতে সাড়ে ১৪শ কোটি টাকা লেনদেন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ মে, ২০২১
  • ১১৮২ বার দেখা হয়েছে

ববঙ্গনিউজবিডি ডেস্ক : ঈদের আগে পুঁজিবাজারে বুধবার (১২ মে) ছিল শেষ কার্যদিবস। এদিন সূচক ও লেনদেন ছিল ঊর্ধ্বমুখী। একইসঙ্গে বাজারের অধিকাংশ কোম্পানির শেয়ার দরও বেড়েছে। সব মিলিয়ে ঈদের আগে বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক ধারায় ছিল পুঁজিবাজার।

আগের কার্যদিবসের চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে ২ হাজার ১৮৬ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪৫৩ কোটি ৫৬ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪০৩ কোটি ৩৫ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২০১টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৫৮ পয়েন্টে। সিএসই ৫০ সূচক দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫৬ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৫৩ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৪৩ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ২৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৮৬টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ১৯৮ কোটি ৩৪ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com