1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ফেনীর তিন আসনে জমে উঠেছে ভোটের লড়াই, নারী-তরুণ ভোটে সমীকরণ বদলের আভাস। ৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

ইসরায়েলের সন্দেহজনক গতিবিধি আমাদের পর্যবেক্ষণে রয়েছে: ইরান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২৫৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, মধ্যপ্রাচ্যে আমেরিকা, ব্রিটেন ও ইসরায়েলের সন্দেহজনক আচরণ আমরা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। তেহরান সফররত ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেইনের সঙ্গে এক বৈঠকে এ সতর্কবাণী উচ্চারণ করেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি।

মঙ্গলবার শামখানির দফতরে অনুষ্ঠিত বৈঠকে তিনি আরও বলেন, আমেরিকা ব্রিটেন ও ইসরায়েল পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে এ অঞ্চলে নিরাপত্তাহীনতা সৃষ্টি করতে চায়।

তিনি বলেন, তবে আমরা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বিপন্নকারী যেকোনও আচরণ ও নেপথ্য পরিকল্পনার ওপর সজাগ দৃষ্টি রাখছি এবং এ ধরনের কূটকৌশল ব্যর্থ করে দেওয়ার পূর্ণ সামর্থ্য আমাদের রয়েছে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকার কুচক্রী ও বিপজ্জনক সামরিক উপস্থিতির প্রতি ইঙ্গিত করে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা বলেন, এ অঞ্চলে যতদিন মার্কিন সামরিক উপস্থিতি থাকবে ততদিন মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমবে না।

সাক্ষাতে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের নিরাপত্তা বিপন্ন হয় এমন কোনও তৎপরতা ইরাকের মাটিতে চালাতে দেয়া হবে না। তিনি তেহরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করারও আগ্রহ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com