1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপরাজেয়তার উত্তরাধিকার: বেগম খালেদা জিয়ার রাজনৈতিক মহিমা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার রিয়াজুল হক সাগর, রংপুর। খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দাউদকান্দিতে দোয়া ও মিলাদ মাহফিল রাজনীতির ঊর্ধ্বে নাগরিক শোক: খালেদা জিয়ার স্মরণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ব্যতিক্রমী শোকসভা সত্য, আদর্শ ও মেধার শতবর্ষী অভিযাত্রা ইনকিলাব মঞ্চের মুখপাত্রের ভাই ওমর বিন হাদির কূটনৈতিক নিয়োগ উত্তরার সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড: এক পরিবারের তিনজনসহ নিহত ৫ মার্কিন শীর্ষ বাণিজ্য কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক, বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় বিএনপির সমর্থন স্পষ্ট জুরাইনে সশস্ত্র হামলায় পাপ্পু শেখ হত্যা: প্রধান আসামি বাপ্পারাজ গ্রেফতার এলপিজি সংকটে নিয়ন্ত্রক সংস্কারের তাগিদ

ইসরাইলের নয়া প্রধানমন্ত্রীকে বন্দি বিনিময়ে মনোযোগ দিতে হবে: হামাস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের ক্ষমতায় পরিবর্তনের কারণে প্রতিরোধ আন্দোলনগুলো ফিলিস্তিনি জাতির অধিকার আদায়ের সংগ্রাম থেকে বিন্দুমাত্র পিছু হটবে না। রোববার বিরোধী নেতা নাফতালি বেনেত ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে হামাস।

হামাসের অন্যতম নেতা ইসমাইল রেদোয়ান বলেন, ইসরাইলের ক্ষমতায় যে ব্যক্তিই আসুক তাকে সবার আগে হামাসের সঙ্গে বন্দি বিনিময়ের দিকে মনোযোগ দিতে হবে। তিনি বলেন, নাফতালি বেনেতকে জানতে হবে বন্দি বিনিময়ের সঙ্গে গাজা উপত্যকার ওপর থেকে অবরোধ প্রত্যাহার বা এই উপত্যকার পুনর্গঠনের কোনো সম্পর্ক নেই।

রেদোয়ান বলেন, ইসরাইলের নয়া প্রধানমন্ত্রী যদি গাজায় আটক ইসরাইলি বন্দিদের মুক্ত করার ব্যাপারে সত্যিই আন্তরিক হন তাহলে তাকে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের দাবি পুরোপুরি মেনে নিতে হবে।

ইসরাইলি পার্লামেন্ট বহু জল্পনার অবসান ঘটিয়ে রোববার ৬০-৫৯ ভোটের ব্যবধান নাফতালি বেনেতকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে। এর ফলে বেনিয়ামিন নেতানিয়াহুর ১২ বছরের শাসনের অবসান হয়।বিরোধী দলগুলোর মধ্যকার সমঝোতা অনুযায়ী বেনেত ২০২৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন এবং এরপর অপর বিরোধী নেতা ইয়ার লাপিদ ক্ষমতা গ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com