1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপরাজেয়তার উত্তরাধিকার: বেগম খালেদা জিয়ার রাজনৈতিক মহিমা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার রিয়াজুল হক সাগর, রংপুর। খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দাউদকান্দিতে দোয়া ও মিলাদ মাহফিল রাজনীতির ঊর্ধ্বে নাগরিক শোক: খালেদা জিয়ার স্মরণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ব্যতিক্রমী শোকসভা সত্য, আদর্শ ও মেধার শতবর্ষী অভিযাত্রা ইনকিলাব মঞ্চের মুখপাত্রের ভাই ওমর বিন হাদির কূটনৈতিক নিয়োগ উত্তরার সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড: এক পরিবারের তিনজনসহ নিহত ৫ মার্কিন শীর্ষ বাণিজ্য কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক, বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় বিএনপির সমর্থন স্পষ্ট জুরাইনে সশস্ত্র হামলায় পাপ্পু শেখ হত্যা: প্রধান আসামি বাপ্পারাজ গ্রেফতার এলপিজি সংকটে নিয়ন্ত্রক সংস্কারের তাগিদ

ইরানে ৫.৯ মাত্রার ভূমিকম্পে নিহত ৬, আহত ৩০০

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ২৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইরানের উত্তর-পশ্চিম অংশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে কমপক্ষে ছয়জন নিহত এবং ৩০০ জনেরও বেশি লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

দেশটির রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, শনিবার ভোরে ইরানের খোয়সহ আশপাশের বেশ কয়েকটি শহরে কম্পন অনুভূত হয়। ইউএসজিএস জানিয়েছে, ইরানের খোয়-এর ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে ভূমিকম্পটি।

খোয় ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের খোয় কাউন্টির একটি শহর ও রাজধানী।

ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল এবং ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের অনেক এলাকায় অনুভূত হয়।

স্থানীয় এক কর্মকর্তা বলেন, অনেক লোক আতঙ্কে তাদের বাড়িঘর ছেড়ে পালানোর চেষ্টা করার সময় আহত হয়েছেন এবং প্রায় ৪০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র : আলজাজিরা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com