1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত, বিনিয়োগ বৃদ্ধিরও আহ্বান “চাঁদাবাজি করতে এলে বেঁধে আমাকে ফোন দেবেন” — লালপুরে ব্যবসায়ীদের প্রতি প্রতিমন্ত্রী পুতুলের আহ্বান গরমে বাড়ছে স্মার্টফোন ওভারহিটিংয়ের ঝুঁকি, এড়িয়ে চলুন যেসব ভুল বৃক্ষরোপণ ও পদযাত্রা মধ্য দিয়ে পালিত হল- বিশ্ব পরিবেশ দিবস। বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম করেও বহাল তবিয়তে আহসান হাবীব ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪০ দিন যুদ্ধ করে শক্তির প্রমাণ দিয়েছে ইরান’ — আরাঘচি অরুণাচলে ১৫ মসজিদ সিলগালা, অনুপ্রবেশ ও আইএলপি ইস্যুতে কড়া অবস্থানে রাজ্য সরকার পতিত সরকারকে গায়ের জোরে ক্ষমতায় থাকতে গিয়ে সদলবলে পালাতে হয়েছে  – মির্জা ফখরুল খুলশীতে সিআরবি ডাবল মার্ডার মামলার আসামিসহ ২ যুবলীগ কর্মী গ্রেফতার

ইবিতে ভর্তির সপ্তম মেধাতালিকা প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ২৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষে ভর্তিচ্ছুদের সপ্তম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এ তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ৩ এপ্রিল সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়ে উপস্থিত হয়ে ইয়েস কার্ড সংগ্রহ শেষে আগামী ৬ এপ্রিলের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ষষ্ঠ মেধাতালিকার ভর্তি শেষেও ইবিতে ১২০টি আসন খালি আছে। এ খালি আসন পূরণের লক্ষ্যে সপ্তম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় ‘এ’ ইউনিটে ৬ হাজার ৮৯৫ থেকে ৭ হাজার ৫২৩ পর্যন্ত ৬২ জন, ‘বি’ ইউনিটে ৩ হাজার ২৫৪ থেকে ৩ হাজার ৩৪৩ পর্যন্ত ৪৭ জন এবং ‘সি’ ইউনিটে ২ হাজার ৫৫৪ থেকে ২ হাজার ৬২১ মেধাক্রম পর্যন্ত ১১ জন ভর্তিচ্ছু স্থান পেয়েছে। মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ৬ এপ্রিলের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রত্যেককে আবেদন পত্রের সঙ্গে অবশ্যই তাদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং এসএসসি সমমান এবং এইচএসসি সমমান পরীক্ষা পাশের মূল সনদপত্র, অথবা একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে। মূল সনদপত্র এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট ব্যতীত কোনো শিক্ষার্থীকে ভর্তির অনুমতি দেওয়া হবে না।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd) থেকে জানা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com