1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় নানা আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালন অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগ তফসিল ঘোষণা আগামীকাল সন্ধ্যা ৬টায় আইন ও অধিকার ফাউন্ডেশন, ফেনী জেলা শাখার কম্বল বিতরণ ১০ ডিসেম্বর “বিশ্ব মানবাধিকার দিবস” উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েন অ্যাডভোকেট মোঃ এনামুল হক বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিজাম হাজারীর নির্দেশে সরকার বিরোধী ষড়যন্ত্রে সক্রিয় লন্ডন আ’লীগ নেতা আগামী নির্বাচনকে স্মরণীয় করতে সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নরসিংদীর রায়পুরায় সন্ত্রাস দমনে কম্বিং অপারেশন আসছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জেগে ওঠো জাতি—ন্যায় তোমার হাতে আগুন হয়ে অপেক্ষা করছে বিচারবহির্ভূত হত্যা–গুমের সবচেয়ে বড় শিকার বিএনপি: তারেক রহমান

‘আ.লীগ যতোদিন ক্ষমতায় থাকবে, ততোদিন কিছু মানুষের উন্নয়ন হবে’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ মে, ২০২১
  • ২৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগের বর্তমান সরকার যতোদিন ক্ষমতায় থাকবে, ততোদিন তাদের ‘কিছু মানুষের’ উন্নয়ন হবে, তবে সাধারণ মানুষের ‘আয়-উন্নতি হবে না’।

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (৩১ মে) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, দেশে একটি ভয়ঙ্কর অপশক্তি জনগণের উপরে সিন্দবাদের ভুতের মত চেপে বসেছে। এ যেন আরব্য উপন্যাসের গল্পের মত…। ওই অপশক্তির অপকর্ম ঢাকার জন্য বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ওপর আজ নিপীড়নের খড়্গ চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আমি বলতে চাই, আমাদের জনগণকে, আমাদের নেতা-কর্মীদের এই খড়্গ প্রতিরোধ করতে হবে, আমাদের কথা বলার অধিকার আদায় করতে হবে, আমাদের স্বাধীনতা আদায় করতে হবে, আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। এজন্য সকলের ঐক্যবদ্ধ হওয়া চাই।

অনুষ্ঠানে মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, যুব দল দক্ষিণের সভাপতি রফিকুল ইসলাম মজনু, ছাত্র দলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, পূর্বের সভাপতি খন্দকার এনামুল হকসহ ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com