1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও বিভিন্নভাবে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: সোহেল রানা-স্বপ্নার মৃত্যুদণ্ড, আদালতে কান্না-চত্বরে উল্লাস ইরানের জব্দ ২৪ বিলিয়ন ডলারের সম্পদ মিত্র দেশগুলোকে ক্ষতিপূরণ হিসেবে দিতে পারে যুক্তরাষ্ট্র, বাড়ছে নতুন উত্তেজনা সুরেন্দ্রনাথ কলেজে সিন্ডিকেট ভাঙতে, দেবু শিবুকে গ্রেপ্তারের দাবীতে প্রতিবাদী মিছিল। বাজেট অধিবেশনের প্রাক্কালে সরকারদলীয় এমপিদের ঐক্য ও কর্মপরিকল্পনার বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার বিশ্বকাপ উপলক্ষে হোয়াটসঅ্যাপে নতুন চমক, ফুটবলপ্রেমীদের জন্য একগুচ্ছ ফিচার চালু নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য বাজেটে বরাদ্দ চায় বাংলাদেশ কংগ্রেস মৎস্যজীবীদের হামলা-বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক বোনারপাড়া রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ জনপদ

আরাফাতের ময়দানে হজের মূল খুতবা: মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও তাকওয়ার আহ্বান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৭৬ বার দেখা হয়েছে

মসজিদে নববীর ইমাম শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফির খুতবা; হাজিদের জন্য বিশেষ দোয়া ও বিশ্ব মুসলিমের কল্যাণ কামনা
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দানে লাখো হাজির উপস্থিতিতে পবিত্র হজের মূল খুতবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ সময় বিকেল ৩টা ২০ মিনিটে মক্কার নামিরা মসজিদ থেকে খুতবা শুরু করেন মসজিদে নববীর ইমাম শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি।
খুতবায় তিনি বিশ্ব মুসলিম উম্মাহকে পারস্পরিক ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানান। হজের আধ্যাত্মিক ও সামাজিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, হজ বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে পরিচয়, সম্প্রীতি ও সহযোগিতার এক অনন্য নিদর্শন।
শায়খ আল-হুদাইফি মুসলিমদের কঠিন সময়ে ধৈর্য ধারণ, ঐক্যবদ্ধ থাকা এবং আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “হে মানুষ, আল্লাহকে ভয় করো। কারণ তাকওয়াই মানুষের পরকালীন মুক্তির পথ সুগম করে।”
খুতবায় তিনি তৌহিদের গুরুত্ব তুলে ধরে বলেন, পরকালের সর্বোত্তম প্রস্তুতি হলো এক আল্লাহর ইবাদত করা এবং তাঁর সঙ্গে কাউকে শরিক না করা। একই সঙ্গে তিনি হাজিদের সততা অবলম্বন, মিথ্যাচার ও গিবত থেকে বিরত থাকার নসিহত করেন।
খুতবার শেষাংশে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। তিনি দোয়া করেন, “হে আল্লাহ, হাজিদের দোয়া ও ইবাদত কবুল করুন, তাদের জন্য হজের সব কার্যক্রম সহজ করে দিন এবং নিরাপদে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার তাওফিক দান করুন।”
খুতবা শেষে হাজিরা মসজিদে নামিরায় একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করেন। এরপর তারা হজের পরবর্তী আনুষ্ঠানিকতা পালনের জন্য মিনার উদ্দেশ্যে রওনা হন।
উল্লেখ্য, ইসলামের ইতিহাসে মসজিদে নামিরার বিশেষ গুরুত্ব রয়েছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ঐতিহাসিক ভাষণ এই স্থানেই প্রদান করেছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com