1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত, বিনিয়োগ বৃদ্ধিরও আহ্বান “চাঁদাবাজি করতে এলে বেঁধে আমাকে ফোন দেবেন” — লালপুরে ব্যবসায়ীদের প্রতি প্রতিমন্ত্রী পুতুলের আহ্বান গরমে বাড়ছে স্মার্টফোন ওভারহিটিংয়ের ঝুঁকি, এড়িয়ে চলুন যেসব ভুল বৃক্ষরোপণ ও পদযাত্রা মধ্য দিয়ে পালিত হল- বিশ্ব পরিবেশ দিবস। বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম করেও বহাল তবিয়তে আহসান হাবীব ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪০ দিন যুদ্ধ করে শক্তির প্রমাণ দিয়েছে ইরান’ — আরাঘচি অরুণাচলে ১৫ মসজিদ সিলগালা, অনুপ্রবেশ ও আইএলপি ইস্যুতে কড়া অবস্থানে রাজ্য সরকার পতিত সরকারকে গায়ের জোরে ক্ষমতায় থাকতে গিয়ে সদলবলে পালাতে হয়েছে  – মির্জা ফখরুল খুলশীতে সিআরবি ডাবল মার্ডার মামলার আসামিসহ ২ যুবলীগ কর্মী গ্রেফতার

আমেরিকার পর ইসরায়েলকে পূর্ণ সমর্থন ব্রাজিলের!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ মে, ২০২১
  • ৮৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:ফিলিস্তিনের গাজায় নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের বর্বোরোচিত হামলাকে ‘আত্মরক্ষার অধিকার’ বলে তাতে পূর্ণ সমর্থন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে ইসরায়েলের ধ্বংসযজ্ঞকে সমর্থন দিল লাতিন দেশ ব্রাজিল।

তবে ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে এখন পর্যন্ত কয়েক হাজার রকেট ইসরায়েলে নিক্ষেপ করেছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস।

আর এটিকে কৌশল হিসেবে নিয়েছে ইসরায়েলের নেতানিয়াহু প্রশাসন। তারা বিভিন্নভাবে বিশ্ববাসীকে বোঝানোর চেষ্টা করছে রকেট হামলার প্রেক্ষিতে তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে।

এদিকে রবিবার এক টুইট বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, বিশ্বের বেশ কয়েকটি দেশ ইসরায়েলের প্রতি সংহতি জানিয়েছে। তাতে দেখা গেছে ওই সব দেশের মধ্যে যুক্তরাষ্ট্র যেমন রয়েছে তেমনই রয়েছে ব্রাজিল।

২৫টি দেশের পতাকা প্রকাশ করে নেতানিয়াহু লেখেন ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে আমাদের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করার জন্য আপনাদের ধন্যবাদ। নেতানিয়াহুর প্রকাশ করা বিভিন্ন দেশের পতাকাগুলো মধ্যে এক নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র এবং ৬ নম্বরে রয়েছে ব্রাজিল।

ইসরায়েলের সঙ্গে ব্রাজিলের সম্পর্ক অবশ্য পুরনো নয়। বিভিন্ন ইস্যুতে ফিলিস্তিনের বিপক্ষে গিয়ে ইসরায়েলকে সমর্থন করে ব্রাজিল। এর আগে ২০১৮ সালে ব্রাজিলের ডানপন্থি প্রেসিডেন্ট বলসোনারো জানিয়েছিলেন ব্রাজিল তাদের দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করবে।

এক টুইট বার্তায় বলসোনারো বলেছিলেন, “ইসরায়েল একটি সার্বভৌম রাষ্ট্র এবং আমরা যথাযথভাবে সেটির প্রতি সম্মান জানাব।”

তিনি আরও জানান, ইসরায়েল তেলআবিব না জেরুজালেমে রাজধানী স্থানান্তর করবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ইসরায়েলের রয়েছে। সেই সময় ব্রাজিলের উদারপন্থি রাজনৈতিক সমালোচকরা বলসোনারোর এমন বক্তব্যের চরম সমালোচনা করেছিলেন। তাদের মতে বলসোনারোর এমন বক্তব্যপূর্ব জেরুজালেমকে ঘিরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সঙ্গে চরম সাংঘর্ষিক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com