1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফেনীর তিন আসনে জমে উঠেছে ভোটের লড়াই, নারী-তরুণ ভোটে সমীকরণ বদলের আভাস। ৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

‘আমরা কেউ ভাবতে পারিনি এটি এত দূর যাবে’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ২৪৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শিশুশিল্পী থেকে নায়িকা। এরই মধ্যে মুক্তি পেয়েছে তার অভিনীত দুটি সিনেমা ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’। অভিনয় করছেন বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা রেনুর চরিত্রেও। বলছিলাম, প্রার্থনা ফারদিন দীঘির কথা।

তার অভিনীত ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ স্কুল ও কলেজে প্রদর্শনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এমন সংবাদে দারুণ খুশি দীঘি। তার ভাষ্য, ‘এটা তো নিশ্চয়ই গর্বের। আমরা কেউ ভাবতে পারিনি এটি এত দূর যাবে।’

এদিকে, লকডাউনের পর আবার কাজে ফিরছেন দীঘি। আগামী মাস থেকে পুরোদমে শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন তিনি। এই অভিনেত্রী বলেন, ‘লকডাউনে টানা অনেকদিনই বাসায় ছিলাম। অনেক কাজই পিছিয়ে গেছে। আল্লাহ যদি চায়, সামনের মাস থেকে কাজ শুরু করবো। হাতে বেশ কিছু কাজ জমে আছে। কোন কাজটা আগে শুরু করব, তা এখনো নিশ্চিত না।’

‘শেষ চিঠি’ নামে একটা ওয়েব ফিল্ম করেছিলেন। তার খবর কী? দীঘি বলেন, ‘এর পোস্ট প্রোডাকশনের কাজ অনেকটাই শেষ। এটাও লকডাউনের কারণে আটকে ছিল। আশা করি, খুব শিগগিরই মুক্তির তারিখ জানাতে পারবো।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com