1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: দাউদকান্দির সাবেক চেয়ারম্যান সুমনকে ১৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ মুন্সীগঞ্জে অটো রিক্সার ধাক্কায় প্রাণ গেছে শিশুর *বসুন্ধরা স্পোর্টস সিটিতে পর্দা নামলো প্যাডেল স্ল্যাম ২.০’র* হাদি গুলিবিদ্ধের ঘটনায় আরও দুজন গ্রেপ্তার খাগড়াছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা আজ প্রকাশ হচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল সুষ্ঠু নির্বাচনের স্বপ্নের মুহূর্তে নতুন করে হত্যাকাণ্ডের আশঙ্কা—মির্জা ফখরুল খুলনার ‎ফুলতলায় গাঁজা ও ইয়াবাসহ আটক ১ শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

আবারো ক্ষমতায় আসতে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটাচ্ছে সরকার: মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ২৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:‘বর্তমান সরকার আবারো ক্ষমতায় আসার জন্য দেশে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটাচ্ছে। তাদের উদ্দেশ্য- সহিংসতার দায় বিএনপির ওপর চাপিয়ে আবারও ক্ষমতায় আসা।’

রোববার (৩১ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নারী অধিকার ফোরাম আয়োজিত গোল টেবিল বৈঠকে প্রধান আলোচকের বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

তিনি বলেন, পরিকল্পিতভাবে একজন পাগলকে দিয়ে মসজিদে কোরআন রাখা হলো। মুসলমানরা আন্দোলনে নামলো। আবার হাজীগঞ্জে হামলা করা হলো। এগুলো সব একইসূত্রে গাঁথা। এই যে তারা পরিকল্পিত ঘটনা ঘটাচ্ছে, এটা তাদের একটা অস্ত্র। এ অস্ত্রকে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করে তারা আবার ক্ষমতায় আসতে চায়।

বিএনপি মহাসচিব বলেন, আমরা রংপুরে দেখেছি, ছাত্রলীগের দুজন নেতা পুলিশের উপস্থিতিতে হামলা চালিয়েছে। অতএব এসব ঘটনা কে ঘটাচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ করা কিংবা ভাবার অবকাশ নেই। কারণ এটা ঘটিয়েছে সরকার নিজেই।

তিনি বলেন, বাংলাদেশে মন্দিরে হামলার ঘটনা ঘটানোর পর পার্শ্ববর্তী দেশ ভারতের ত্রিপুরায় মসজিদে হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনা ঘটিয়ে তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়।

ফখরুল বলেন, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে, তারা এসব ঘটনা ঘটিয়ে এক দলকে ক্ষমতায় রাখতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ এটা চায় না। এ দেশে নির্বাচনের মাধ্যমে বারবার সরকার পরিবর্তন হয়েছে। বারবার গণতন্ত্রের বিজয় হয়েছে। মানুষ আবারো সেটাই দেখতে চায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com