1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনে তারেককে অভিনন্দন সৌজন্য সাক্ষাতে ঐক্যের বার্তা: নতুন অধ্যায়ে ইতিবাচক রাজনীতির ইঙ্গিত ডেলিভারিংলাভস’ ইভেন্টের মাধ্যমে চেরির ভালোবাসা দিবস উদযাপন দাউদকান্দিতে বাস–অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৭ 🤝 তারেক–শফিক বৈঠক, রাতেই নাহিদের বাসায় ধমক দিয়ে রাজনীতি চলবে না। ধমকের রাজনীতি ৫ আগস্টেই শেষ হয়ে গেছে। ড. খন্দকার মারুফ হোসেন দায়িত্ব পালনকালে বেপরোয়া বাসের আঘাতে নিহত হলেন ফায়ারফাইটার আহসান হাবীব দাউদকান্দি–মেঘনায় অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা : ড. খন্দকার মারুফ হোসেন ঐক্যের বার্তা দিতে জামায়াত ও এনসিপি নেতাদের বাসায় যাচ্ছেন তারেক ত্রয়োদশ সংসদে বিএনপির ঐতিহাসিক জয়: ১৭ ফেব্রুয়ারি দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ, ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রাখবে ইরান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশ আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রাখবে।

নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন জারিফ। তিনি বলেন, দখলদারিত্বের মতোই সহিংসতা ও যুদ্ধের মাধ্যমে কখনো আফগান সংকটের সমাধান করা যায়নি এবং ভবিষ্যতেও যাবে না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা আফগানিস্তানে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের জন্য সমন্বয় পরিষদ গঠন করেছেন তারা সত্যিকার অর্থে সংলাপ ও শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে তেহরান আশা করছে।

গতকাল (রোববার) তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুলের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার পর দেশত্যাগ করেন প্রেসিডেন্ট আশরাফ গনি। তিনি তাজিকিস্তানে পৌঁছে বলেন, রক্তপাত এড়াতে তাকে এ পদক্ষেপ নিতে হয়েছে।

আশরাফ গনির দেশত্যাগের খবর প্রচারিত হওয়ার পর আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা দৃশ্যত তাদের ডিউটি পালন বন্ধ করে দেয় এবং একরকম বিনা বাধা ও রক্তপাতে চারদিক দিয়ে কাবুলে ঢুকে পড়ে তালেবান সদস্যরা। একটি গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে তাদেরকে প্রেসিডেন্ট প্রাসাদে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com