1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, সভাপতি স্পিকার মেজর হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি: আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল রাষ্ট্রপতির ভাষণের সময় স্লোগান দিয়ে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ: খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে গভীর শোক সংসদ অধিবেশনে অতিথি হিসেবে আছেন যারা ভোটের ফলা ফল চ্যালেঞ্জ করেছেন মিয়া গোলাম পরওয়ার। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বে খন্দকার মোশাররফ, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন আজই ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

আফগানিস্তানে আবারও বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ২৮৮ বার দেখা হয়েছে

আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ হওয়ার পথে। এর মাঝে আফগানিস্তানের বহু এলাকা দখলে নিয়েছে তালেবান। বেশ কিছুদিন ধরে সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষে নিহত হন কয়েকশ মানুষ। তালেবানের নিয়ন্ত্রণ ঠেকাতেই আবার হামলায় যুক্ত হল যুক্তরাষ্ট্র।

আফগানিস্তানের সরকারি বাহিনীর বরাত দিয়ে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান, ‘গত কয়েক দিনে আফগানিস্তানের সেনাবাহিনীকে সহযোগিতা করতে আমরা বিমান হামলা চালিয়েছি। ’ এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আর্মি সেন্ট্রাল কমান্ড জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি এ হামলার বৈধতা দিয়েছেন। আফগানিস্তানের সেনাবাহিনীকে সহযোগিতা করতে এ রকম হামলা অব্যাহত থাকবে।

হামলার বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী ও আফগান সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে জানান, তালেবান জঙ্গিরা আফগানিস্তানের চার শতাধিক এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিলেও জনবহুল শহরগুলো নিতে পারেনি। সেনা প্রত্যাহারের ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি আরও জানান, আগামী ৩১ আগস্টের মধ্যে সব সেনা প্রত্যাহার করার কাজ সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com