1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফেনীর তিন আসনে জমে উঠেছে ভোটের লড়াই, নারী-তরুণ ভোটে সমীকরণ বদলের আভাস। ৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

আফগানিস্তানে অভিযান চালাতে হলে তালেবানের অনুমতি লাগবে: মুখপাত্র

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২৭২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আফগানিস্তানের মাটিতে যেকোনো ধরনের অভিযান চালানোর আগে তালেবানের সঙ্গে আলাপ করে নেয়ার আহ্বান জানিয়েছেন তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। আমেরিকা আফগানিস্তানের কান্দাহারে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের (আইএস) অবস্থানে ড্রোন হামলা চালানোর ঘোষণা দেয়ার পর এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি একথা বলেন।

মুজাহিদ শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমেরিকার উচিত ছিল দায়েশ-খোরাসানের অবস্থানে ড্রোন হামলা চালানোর আগে তালেবানকে সতর্ক করা। আমেরিকার এ হামলাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করে তিনি বলেন, এ হামলায় দু’জন নিহত ও তিনজন আহত হয়েছে। আহতদের দু’জন নারী ও একজন শিশু বলে তিনি উল্লেখ করেন।

জবিউল্লাহ মুজাহিদ বলেন, মার্কিন সেনারা চলে যাওয়ার পর তালেবান শিগগিরই কাবুল বিমানবন্দরের পূর্ণ নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবে এবং অচিরেই সরকার ও মন্ত্রিসভা ঘোষণা করবে।

পেন্টাগন শনিবার ঘোষণা করেছে, আফগানিস্তানে দায়েশ-খোরাসানের অবস্থানে হামলা চালিয়ে কাবুল বিমানবন্দরে বোমা হামলা চালানোর অন্যতম পরিকল্পনাকারীসহ দু’জনকে হত্যা করা হয়েছে। ওই হামলার আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিকদেরকে কাবুল বিমানবন্দরের গেটগুলো দ্রুত অতিক্রমের আহ্বান জানায়। গত বৃহস্পতিবার ওই বিমানবন্দরের একটি গেটে ভয়াবহ বোমা হামলা চালায় উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ। হামলায় ১৩ মার্কিন সেনাসহ অন্তত ১৭০ ব্যক্তি নিহত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com