1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচনী রাজনীতিতে নতুন গতি: সিলেট থেকে প্রচারণা শুরু, নারায়ণগঞ্জে তারেক রহমানের পথসভা ফ্যামিলি কার্ড–কৃষি কার্ডের অর্থায়ন নিয়ে বিভ্রান্তি: আশীর্বাদের রাজনীতিতে বাস্তবতা হারানো নবজাতক নেতৃত্ব গণমানুষের কণ্ঠে রাজনীতি ফিরিয়ে আনার এক নীরব অথচ শক্ত বার্তা লন্ডনে বিএনপির বিশাল জনসভা: সংসদীয় ৬ নম্বর আসনে এডভোকেট এমরান চৌধুরীর পক্ষে প্রবাসীদের ঐক্যবদ্ধ জাগরণ কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আর কোনো আইনি বাধা নেই বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরার অকালপ্রয়াণে প্রশাসনে শোকের ছায়া আলীনগর ইউনিয়নে বিএনপির মাফলার বিতরণ ও দোয়া মাহফিল—ঐক্য ও আন্দোলনের দৃঢ় প্রত্যয় পানছড়িতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দিনব্যাপী স্মরণ সভা ও দোয়া মাহফিল দাউদকান্দিতে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল এনসিপির কয়েক শত নেতাকর্মীর গণযোগদান

আজ ঈদ করছে গাজাবাসী!

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ২৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পবিত্র শবে কদরের রাত থেকেই ফিলিস্তিনিদের উপর হামলা শুরু করেছিল ইসরাইল। তাই রমজান শেষ করে ঈদ উদযাপন করতে পারেননি গাজাবাসী। শুক্রবার সকাল থেকে ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে যখন যুদ্ধ বিরতি কার্যকর হয় তখনই সেখানকার মুসলিমরা ঈদের খুশিতে মেতে উঠে।

বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হামাসের নেতারা বিজয় ভাষণ শুরু করেন ঈদের খুতবা দিয়ে। মঞ্চের সামনের দাড়িয়ে থাকা জনতা ঈদের তাকবীর দিতে শোনা যায়।

গাজা উপত্যকা হামাসের রাজনৈতিক ব্যুরোর দ্বিতীয় সর্বোচ্চ নেতা খলিল আল-হাইয়া তার ভাষনের শুরুতেই তাকবির দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এরপর সমাবেত লোকদের উদ্দেশে তিনি বলেন, আজ আমাদের বিজয়ের ঈদ। হে রব, আপনার বহুত শুকরিয়া, আপনি আমাদের শত্রুদের ঠেকিয়ে দিয়েছেন, আমাদের জনগণকে বিজয় দিয়েছেন। জেরুসালেমকে বিজয়ী করেছেন, শেখ জাররাহকে বিজয়ী করেছেন, সকল স্থানের জনগণকে বিজয় দান করেছেন।

তিনি বলেন, হে রব, আপনার বহুত শুকরিয়া, আজকের দুই উপলক্ষের ঈদ আমাদের নসিব করানোর জন্য; রমজানের শেষ হওয়ার এবং জেরুসালেম ও ফিলিস্তিনের সম্মান ও মর্যাদাকর বিজয়ের উপলক্ষ।

ভাষনের এক পর্যায়ে সমাবেত হওয়া জনতা স্লোগান দিতে থাকে ‘তেল আবিব আমাদের থেকে দূরে থাকো।’

১১ দিন যুদ্ধের পর বৃহস্পতিবার রাতে ইসরাইল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা ঘোষণা করে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস জানায়, সিকিউরিটি ক্যাবিনেট সর্বসম্মতভাবে শর্তহীন একটি যুদ্ধবিরতির ব্যাপারে মিসরীয় উদ্যোগ গ্রহণ করার সুপারিশ করেছে।

শুক্রবার ভোর থেকে এই যুদ্ধ বিরতি কার্যকর হয়। এই কয়দিনে ইসরাইলি হামলায় গাজায় অন্তত ২৩২ জন নিহত হয়েছে। এদের মধ্যে শিশু ৬৫ জন। আর ইসরাইলে দুই শিশুসহ নিহত হয়েছে ১২ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
১০

© ২০২৩ bongonewsbd24.com