1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান

আগামী ১৫ দিনে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: পরিকল্পনামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৪২৬ বার দেখা হয়েছে

এম এ মান্নান বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আওয়ামী লীগ সরকার দিনরাত কাজ করে যাচ্ছে। করোনা আক্রান্ত মানুষের সেবা নিশ্চিত করছে, শুধু তাই নয় লকডাউনে অসহায় মানুষের বাড়ি বাড়ি খাবার পাঠিয়ে দিয়েছে সরকার। আশা করি আগামী ১৫ দিনের মধ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে যে উন্নয়ন হয়েছে তা আর কোনো সরকার করতে পারেনি, বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে উন্নয়ন হয়নি, বিশেষ করে প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাওর অঞ্চলে ব্যাপক উন্নয়নের কাজ হয়েছে।

পরে পরিকল্পনামন্ত্রী ২ কোটি ১৩ লাখ ৭৭ হাজার ১৭৩ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও ৫০ লাখ টাকা ব্যয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন ভবন উদ্বোধন করেন। এরপর বিকেলে তিনি জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে এক সুধী-সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

এ সময় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, আওয়ামী লীগ সহসভাপতি সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আব্দুর রব সরকার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com