1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের জব্দ ২৪ বিলিয়ন ডলারের সম্পদ মিত্র দেশগুলোকে ক্ষতিপূরণ হিসেবে দিতে পারে যুক্তরাষ্ট্র, বাড়ছে নতুন উত্তেজনা সুরেন্দ্রনাথ কলেজে সিন্ডিকেট ভাঙতে, দেবু শিবুকে গ্রেপ্তারের দাবীতে প্রতিবাদী মিছিল। বাজেট অধিবেশনের প্রাক্কালে সরকারদলীয় এমপিদের ঐক্য ও কর্মপরিকল্পনার বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার বিশ্বকাপ উপলক্ষে হোয়াটসঅ্যাপে নতুন চমক, ফুটবলপ্রেমীদের জন্য একগুচ্ছ ফিচার চালু নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য বাজেটে বরাদ্দ চায় বাংলাদেশ কংগ্রেস মৎস্যজীবীদের হামলা-বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক বোনারপাড়া রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ জনপদ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও চোলাই মদ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চান হাকান ফিদান: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক

‘আওয়ামী লীগই দেশের সংবিধান ছিন্নভিন্ন করেছে’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ২২৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক :বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজেদের স্বার্থে আওয়ামী লীগই প্রথম দেশের সংবিধান ছিন্নভিন্ন করেছে, সেই আওয়ামী লীগ আজকে বড় গলায় কথা বলে।

দুপুরে সিলেট জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশের আইজির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, পুলিশ এখন রাজনীতি আর দুর্নীতিতে ব্যস্ত। আইজি রাজনৈতিক নেতার মতো কথা বলছে। ডিএমপি কমিশনারও শিষ্টাচার জানে না, বেগম খালেদা জিয়া সম্পর্কে যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন, এজন্য তার বিচার হওয়া দরকার।

আওয়ামী লীগের সিন্ডিকেটের কারণেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলে মন্তব্য করে তিনি বলেন, সরকারের মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস ওঠছে।

তিনি বলেন, একটা স্বাধীন চেতনার জন্য, গণতান্ত্রিক ব্যবস্থা ও সাধারণ মানুষ দুবেলা দু মুঠো ভাত খাওয়ার স্বপ্ন নিয়ে যুদ্ধে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য! সেদিন থেকেই আওয়ামী লীগ জাতির সাথে প্রতারণা করছে।

এর আগে নগরের রেজিষ্ট্রারি মাঠে সকাল সোয়া ১১টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সিলেট জেলা বিএনপির সম্মেলন উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় পায়রা ও বেলুন ওড়ান স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। পরে দলীয় সঙ্গীতের সঙ্গে কণ্ঠ মেলান অতিথিরা।

এদিকে সম্মেলন অধিবেশন শেষ হতেই শুরু হয় জেলা বিএনপির কাউন্সিল। এতে সভাপতি পদে দুই জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন ও সাংগঠনিক সম্পাদক পদে আরও তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাউন্সিলে উপজেলা ও পৌরসভা মিলিয়ে ১৮ ইউনিটের ১ হাজার ৮১৮ জন ভোটার তাদের নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com