1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও বিভিন্নভাবে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: সোহেল রানা-স্বপ্নার মৃত্যুদণ্ড, আদালতে কান্না-চত্বরে উল্লাস ইরানের জব্দ ২৪ বিলিয়ন ডলারের সম্পদ মিত্র দেশগুলোকে ক্ষতিপূরণ হিসেবে দিতে পারে যুক্তরাষ্ট্র, বাড়ছে নতুন উত্তেজনা সুরেন্দ্রনাথ কলেজে সিন্ডিকেট ভাঙতে, দেবু শিবুকে গ্রেপ্তারের দাবীতে প্রতিবাদী মিছিল। বাজেট অধিবেশনের প্রাক্কালে সরকারদলীয় এমপিদের ঐক্য ও কর্মপরিকল্পনার বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার বিশ্বকাপ উপলক্ষে হোয়াটসঅ্যাপে নতুন চমক, ফুটবলপ্রেমীদের জন্য একগুচ্ছ ফিচার চালু নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য বাজেটে বরাদ্দ চায় বাংলাদেশ কংগ্রেস মৎস্যজীবীদের হামলা-বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক বোনারপাড়া রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ জনপদ

অর্ধ লক্ষ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট এর চতুর্থ তম ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব বিজয়ী।

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১২৪ বার দেখা হয়েছে

মোঃ সবুর শেখ, ফুলতলা (খুলনা) উপজেলা প্রতিনিধি।২২ শে মে ২০২৬ শুক্রবার, খুলনা। খুলনার ফুলতলায় অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত “অর্ধ লক্ষ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট–২০২৬” এর জমজমাট একটি ম্যাচ।
“Powered by Ahyan Agro Farm” এর পৃষ্ঠপোষকতায় এবং আইকন একাডেমী, ফুলতলা, খুলনা এর আয়োজনে শুক্রবার বিকেলে ডাবুর মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচ।
মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড় এবং উৎসবমুখর পরিবেশ।
আজকের খেলায় মুখোমুখি হয়েছিল —
মর্নিং স্পোর্টিং ক্লাব, মোংলা।
বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব, খুলনা।
খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও ম্যাচের নির্ধারিত সময়ে একমাত্র জয়সূচক গোলটি করে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
ফলে ১-০ গোলের ব্যবধানে জয় লাভ করে মোহামেডান স্পোর্টিং ক্লাব, খুলনা।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব শরিফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু (চেয়ারম্যান,২নং দামোদর ইউনিয়ন পরিষদ), খেলাটি উদ্ভোধন করেন জনাব, এনামুল হোসেন পারভেজ ভুঁইয়া। এছাড়া আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয় এবং দর্শকরা করতালির মাধ্যমে উভয় দলকে উৎসাহ প্রদান করেন।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, এ ধরনের টুর্নামেন্ট যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com