1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুই দশক পর ক্ষমতায় বিএনপি: নিরঙ্কুশ জনরায়ে নতুন অধ্যায়ের সূচনা দুই আসনে তারেক রহমানের বেসরকারি জয়: রাজনীতিতে নতুন বার্তার ইঙ্গিত কুমিল্লা-৯ আসনে ধানের শীষের নিরঙ্কুশ জয়, আবুল কালাম বেসরকারিভাবে নির্বাচিত ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী বিএনপি ঠাকুরগাঁও-১ থেকে মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত দাউদকান্দিতে ধানের শীষের জয়ধ্বনি, বিপুল ব্যবধানে বিজয়ী ড. খন্দকার মোশাররফ হোসেন খুলনা–৫ আসনে অল্প ব্যবধানে পরাজিত মিয়া গোলাম পরওয়ার গণ-অভ্যুত্থানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিশ্বমিডিয়ার নজর ফেনীর তিন আসনে জমে উঠেছে ভোটের লড়াই, নারী-তরুণ ভোটে সমীকরণ বদলের আভাস। ৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল

অবৈধ অভিবাসীদের বৈধতার সুযোগ দিচ্ছে কাতার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ২৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কাতারে বসবাসরত অবৈধ অভিবাসীদের বৈধতা অর্জনের সুযোগ দেওয়া হচ্ছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১২ অক্টোবর থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে এই সুযোগ নিতে পারবে সংশ্লিষ্টরা।

রেসিডেন্সি, ওয়ার্ক ভিসা বা ফ্যামিলি ভিজিট ভিসায় কাতারে এসে মেয়াদ শেষ হয়ে যাওয়ায় যারা অবৈধ হয়ে গেছেন, নতুন সিদ্ধান্তের আওতায় তাদের এখন নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদনের মাধ্যমে বৈধতা অর্জনের সুযোগ দেওয়া হবে। আর সেটি সম্পন্ন করা গেলে স্বভাবতই তারা নিজেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এড়ানোর সুযোগ পাবেন।

কোভিড মহামারির ফলে উদ্ভূত পরিস্থিতিতে কাতারে বসবাসরত বিপুল সংখ্যক বিদেশি কর্মীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে দেশটিতে তারা অবৈধ অভিবাসীতে পরিণত হয়েছে। এমন বাস্তবতায় তাদের বৈধতা অর্জনের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে কাতারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুরো প্রক্রিয়াটি ব্যয়সাপেক্ষ হলেও এর মাধ্যমে অবৈধ অভিবাসী হিসেবে আইনি জটিলতা বা জরিমানার হাত থেকে রেহাই পাবেন দেশটিতে বসবাসরত প্রবাসী কর্মীরা।

এর জন্য নির্ধারিত সময়ের মধ্যে যে কোনও কর্মদিবসে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সরকারি সার্ভিস সেন্টারে হাজির হতে হবে। এই সার্ভিস সেন্টারগুলোর মধ্যে রয়েছে উম সালাল সার্ভিস সেন্টার, উম সানিম সার্ভিস সেন্টার, মিসাইমির সার্ভিস সেন্টার, ওয়াকরা সার্ভিস সেন্টার, আল রাইয়ান সার্ভিস সেন্টার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com